ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

শিবগঞ্জে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত


  • আপলোড সময় : রবিবার ০৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:০৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা সাংবাদিকরাও অংশ নেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক এতে উপস্থিত ছিলেন।


গতকাল শনিবার দুপুরে উপজেলার আমতলী মডেল স্কুলের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সিনিয়র সাংবাদিক ও দৈনিক আকাশ জমিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলী অনুষ্ঠানের আয়োজন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।


এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফজলে রাব্বী ডলার, রতন রায়, নুরুল আমিন তালুকদার, ইফতেখায়রুল রানা, এস আই সুমন, মোহাম্মদ আলী, সাজু মিয়া প্রমুখ।


সভায় সাংবাদিকদের পারস্পরিক পরিচয়, স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়।


বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ হলো সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানুষের কথা তুলে ধরা। এজন্য সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রাখা জরুরি।


এ সম্পর্কিত আরো খবর