ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

দৌলতদিয়ায় ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:১৬ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড।


সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার ৩ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে ভাঙ্গনরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা।


ভাঙনকবলিত স্থান ও বালুভর্তি জিওব্যাগ ফেলার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। 


রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মো. তৌহিদুল ইসলাম জানান, জরুরি ভাঙন ঠেকাতে দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৫ শত ৫৯ বস্তা বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে। সোমবার পর্যন্ত ২ হাজার ১'শত বস্তা জিওব্যাগ ফেলা হয়েছে। 


গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল হুদা বলেন, ভাঙ্গন ঠেকাতে জরুরী মেরামত করতে বলগেটে বালু এনে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। এছাড়াও দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকার ভাঙন ঠেকাতে উদ্ধর্তন কতৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, যেসমস্ত স্থানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে সেখানে যে সঠিকভাবে বস্তাগুলো ফেলা হয় এবং ওজন ঠিক থাকে সেজন্য উপজেলা প্রশাসন থেকে মনিটরিং করা হচ্ছে। 



এ সম্পর্কিত আরো খবর