ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত, শরীর ছিন্ন-বিচ্ছিন্ন


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:০০ পিএম

খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই ব্যক্তির শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে যায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনে পৌঁছানোর আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে ওই অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর