ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

রূপগঞ্জে ৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদের অভিযোগ


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৪২ পিএম

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুশুরী এলাকায় ৩ শতাধিক ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জালিয়াত চক্রের বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।


 বুধবার (৯ সেপ্টেম্বর)  বিকালে উপজেলার টান মুশুরী মন্দির মাঠে  হিন্দু-মুসলিমসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী  আবু মোহাম্মদ মাসুম।  এতে সভাপতিত্ব করেন যুবদল নেতা রমজান আলী। 


সভায় বক্তারা অভিযোগ করে বলেন, টান মুশুরি মধ্যপাড়া এলাকায় পরিতোষ সরকার, উজ্জ্বল সরকার, কৃতি সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের জায়গা-জমি নিয়ে বিরোধ ও ৩শতাধিক পরিবারের বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে। জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদ চেষ্টায় ইতোমধ্যে জালিয়াতি করে সরকার থেকে রায় পরিবার সেজেছে।  তাই ভূমিদস্যুতার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি করেন বক্তারা। 


প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ মাসুম বলেন,  নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ  আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ভূমিদস্যুতা প্রতিরোধে সোচ্চার।  ভূমিহীন নিরীহদের নিয়ে জালিয়াত চক্রের জালিয়াতি আমরা সবাই মিলে রুখে দেব।


 রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রামে যেখানে ভূমিদস্যুদের দৌড়াত্ম্য থাকবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করবো। এ সময় তিনি আরও বলেন, সামনে নির্বাচন হবে। 


 আপনার কোন ভূমিদস্যুদের ভোট দেয়ার চেষ্টা করবেন না। আমরা রূপগঞ্জের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবো। কোন ভূমিদস্যু যেন আমাদের ঘুমে রেখে নিজ বসত ভিটা বিক্রি করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। এতে উপস্থিত ছিলেন মুশুরী এলাকায় বাসিন্দা ও রূপগঞ্জ ইউনিয়নের যুবদল নেতাকর্মীসহ স্থানীয় ভূমিহীন পরিবারের


এ সম্পর্কিত আরো খবর