ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার

সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ০৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৪৭ পিএম

মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে কচুরিপানা থেকে অজ্ঞাত এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ।



বুধবার(৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়ার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন জলাশয়ের কচুরিপানা থেকে এক অজ্ঞাত কিশোরের পঁচা-গলা লাশ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানাযায়,বুধবার দুপুর ২টায় দিকে স্থানীয় বাসিন্দারা পাশে থেকে পঁচা দুর্গন্ধ পায়।


পরে খোঁজাখুঁজি এক পর্যায় শহর মুন্সির বাড়ির পেছনের কচুরিপানার মধ্যে একটি অর্ধগলিত মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। লাশটি পঁচে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



এ সম্পর্কিত আরো খবর