ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

পাঁচ লাখ টাকা জমা দিয়ে বিপাকে গ্রাহক, সিসি ক্যামেরায় মিলল সত্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৭:৩২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনালী ব্যাংকের ঘাঘর শাখায় এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকের টাকা সরিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংক ও স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আল-আমিন শেখ নামে এক গ্রাহক হজে যাওয়ার জন্য টাকা জমা দিতে সোনালী ব্যাংক ঘাঘর বাজার শাখায় যান। সেখানে তিনি অফিসার ক্যাশ ফৈজিয়া হকের কাছে পাঁচ লাখ টাকা জমা দেন।

টাকা জমা দেওয়ার কিছুক্ষণ পর অফিসার ক্যাশ ফৈজিয়া হক আল-আমিন শেখকে জানান, জমা দেওয়া টাকার মধ্যে চার হাজার পাঁচশ টাকা কম রয়েছে। তবে গ্রাহক দাবি করেন, তিনি পুরো পাঁচ লাখ টাকাই জমা দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

একপর্যায়ে আল-আমিন শেখ ব্যাংকের ম্যানেজার ফয়সাল হোসেনের কাছে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখার দাবি জানান। পরে ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গ্রাহক পুরো পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, এ সময় অফিসার ক্যাশ ফৈজিয়া হক পাঁচশ টাকার নয়টি নোট অন্যত্র সরিয়ে রাখেন।

গ্রাহক আল-আমিন শেখ বলেন, ‘হজে যাওয়ার জন্য আজকে সোনালী ব্যাংক ঘাঘর শাখায় গিয়ে অফিসার ক্যাশ ফৈজিয়া হকের কাছে পাঁচ লাখ টাকা জমা দিই। কিছুক্ষণ পর তিনি জানান, চার হাজার পাঁচশ টাকা কম আছে। এরপর আমি ম্যানেজারের কাছে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাই। এর আগেও অফিসার ক্যাশ ফৈজিয়া হক আমার দুই হাজার টাকা সরিয়ে ফেলেছিলেন। আমি এই অফিসার ক্যাশ ফৈজিয়ার শাস্তি দাবি করছি।’

অভিযোগের বিষয়ে অফিসার ক্যাশ ফৈজিয়া হক বলেন, ব্যাংকে অনেক ভিড় থাকায় ভুলবশত এ ধরনের ঘটনা ঘটেছে। তিনি গ্রাহকের চার হাজার পাঁচশ টাকা ফেরত দিয়েছেন বলেও জানান।

সোনালী ব্যাংক ঘাঘর শাখার ম্যানেজার ফয়সাল হোসেন বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আল-আমিন শেখের টাকা ফেরত দেওয়া হয়েছে।’



এ সম্পর্কিত আরো খবর