ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, পুলিশি অভিযানে গ্রেপ্তার ৮ বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে ছেলের জন্মদিনে একফ্রেমে রাজ-শুভশ্রী বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, সড়কে ঝরল ৪ প্রাণ ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, ৯ জনের প্রাণহানি সুইডেনে সংসদ নির্বাচন: কট্টর ডানপন্থীদের সরকারে আসার জোর সম্ভাবনা

কুড়িগ্রাম সীমান্তে গাঁজা-ইয়াবার চালানসহ চোরাচালানি মালামাল জব্দ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৩১ পিএম

আনারুল ইসলাম রানা, কুড়িগ্রাম

কুড়িগ্রামে  গত ৪৮ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ৬,১১,৫০০/- (ছয় লক্ষ এগারো হাজার পাঁচশত) টাকা সিজার মূল্যের ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করা হয়। একই সময়ে সীমান্ত এলাকায় টহল দলের বিশেষ তৎপরতায় চোরা চালানকৃত ভারতীয় গবাদিপশু এবং অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে যেকোনো ধরণের অপরাধ, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত লাইনে কঠোর নজরদারি অক্ষুণ্ণ রেখে চোরাকারবারিদের সকল অপতৎপরতা প্রতিহত করা এবং জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে বিজিবির এই আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



এ সম্পর্কিত আরো খবর