ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র নিজ নাম ও বেনামে ১৮০ কোটি টাকার সম্পদ: বিপাকে সাবেক মন্ত্রী আনিসুল হক গুলশান থানার ওসি দাউদ হোসেনকে ওএসডি অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে কঠোর নতুন নিয়ম মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

আন্তর্জাতিক জলসীমায় ভারত ও পাকিস্তান নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৫:৫৩ পিএম

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে পাকিস্তানের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট সময় সম্পর্কে এখনো কিছু স্পষ্ট করা হয়নি।


ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, সমুদ্রে পাকিস্তানি নৌবাহিনীর ইউনিটগুলোর ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণেই এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।


১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয় চুক্তির ১০ নম্বর ধারা অনুযায়ী, সামরিক মহড়া, কৌশলগত অনুশীলন এবং সেনা চলাচলের বিষয়ে পরস্পরকে আগাম নোটিশ দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে। ভারতের সুনির্দিষ্ট অভিযোগ, পাকিস্তান এই চুক্তি লঙ্ঘন করেছে।


তলবকৃত পাকিস্তানি কূটনীতিককে ভারতের জোরালো প্রতিবাদের বার্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং বিদ্যমান চুক্তির বিধানগুলো যথাযথভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরূপ কূটনৈতিক প্রতিবাদ জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর