ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:৪৫ পিএম

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাসহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিকে এই তথ্য জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।


স্কট বেসেন্ট জানান, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে না পারে, সেই বিষয়ে ইতোমধ্যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আসন্ন বৈঠকে সেই ধারাবাহিকতা বজায় রাখা হবে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের তিনটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওয়াশিংটন সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ঠিক আগেই এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আলোচনার সম্ভাব্য এজেন্ডায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়গুলো থাকতে পারে বলে একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদিও বেসেন্ট বৈঠকের সুনির্দিষ্ট আলোচ্যসূচি বিস্তারিত প্রকাশ করেননি। এর আগে মার্কিন অর্থমন্ত্রী ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ বা কঠোর আঘাত হানার ঘোষণা দিয়ে তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার হুশিয়ারি উচ্চারণ করেছিলেন।


উল্লেখ্য, চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে পরিচিত। দেশটি নিয়মিতভাবে ইরানের উৎপাদিত বিশাল পরিমাণ তেল আমদানি করে আসছে এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে ভূমিকা পালন করছে।


এ সম্পর্কিত আরো খবর