ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিতর্কের মুখে ইউপি ভোটের সময়সূচি, তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত ইসির চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘরে মিললো চুরি হওয়া গরু পুতিন-মোদির ভাইরাল ব্রিকস সেলফি এআই দিয়ে বানানো: এএফপি জাফর ইকবাল ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে চার্জশিট একাদশে ভর্তির প্রথম ফল প্রকাশ: ১৯ সেপ্টেম্বর মাইগ্রেশন প্রশাসনিক কারণে ডিএমপির গুলশান বিভাগের ডিসিকে প্রত্যাহার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে : মাহদী আমিন জাবিতে র‍্যাগিং: ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্র

চলচ্চিত্রকে পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী


  • আপলোড সময় : বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৯:৩৫ পিএম

চলচ্চিত্র যে কেবল বিনোদন বা বাণিজ্যিক মাধ্যম নয়, বরং সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে—এই বার্তা তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রতিটি সিনেমাই হতে পারে একটি বিরাট বার্তা। সিনেমা কেবল চোখ দিয়ে দেখার বিষয় নয়, এটি হৃদয়ে ধারণ করার বিষয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সংস্কৃতি ও সামাজিক দায়িত্বের ওপর জোর দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়গুলোতে চলচ্চিত্রের মাধ্যমে সমাজের নানা বার্তা ফুটে উঠত। তবে বর্তমান সমাজের নানা বিভাজন ও সংকটের চিত্র তুলে ধরে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, দেশের প্রায় ১ কোটি ২০ লাখ তরুণ সমাজ বর্তমানে মাদকে আসক্ত, যা অত্যন্ত চিন্তার বিষয়। এই সামাজিক ব্যাধি ও মানসিকতার পরিবর্তন ঘটাতে পরিচালক ও প্রযোজকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আশ্বস্ত করেন যে, সরকার চলচ্চিত্রকে সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যম হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহায়তা প্রদান করবে।


ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আরও বলেন, সরকারের সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং চলচ্চিত্র অঙ্গনের সকল কলাকুশলী একযোগে কাজ করলে দেশের চলচ্চিত্র শিল্পকে আবারও তার অতীত ঐতিহ্যের গৌরবোজ্জ্বল স্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে। দেশীয় চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণীজনদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এই আয়োজনটি বিশেষ রূপ লাভ করে।


সংগঠনটির সভাপতি শাহীন সুমনের সভাপতিত্বে এবং সদস্য দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের মহাসচিব শাহীন কবির টুটুল। সম্মাননা পর্বে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল, আওকাত হোসেন এবং কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া দুই শতাধিক চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর