ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একদিনে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪ গুলশানসহ ঢাকার সব লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে হবে: হাবিব সন্ত্রাস দমনে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান আগামী জুনের আগেই শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি নবম পে স্কেল চূড়ান্ত ধাপে: প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে প্রাইজবন্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সঞ্চয়কারীরা, এক বছরে বিক্রি কমল ২১% সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন: নমিনির বয়সের নতুন সীমা ৮০ বছর আগুনে সর্বস্ব হারাল সিংড়ার ইসমাইলের পরিবার মক্কায় ড্রোন হামলা: 'প্রতিরক্ষা চুক্তি' সক্রিয় করতে চায় পাকিস্তান

স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ে থেকে কারিগরি সহায়তা চায় বাংলাদেশ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:০০ পিএম

তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংগঠিত, আধুনিক ও গতিশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নরওয়ের পক্ষ থেকে ব্যাপকভিত্তিক কারিগরি সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ করে মাঠপর্যায়ে জনসেবার মান বৃদ্ধি এবং স্থানীয় শাসনব্যবস্থা শক্তিশালীকরণে উত্তর ইউরোপের এই দেশটির দীর্ঘদিনের আধুনিক প্রশাসনিক ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ।


আজ ১৭ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরল্ড গুলব্রান্ডসেন এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলে স্থানীয় সরকার মন্ত্রী এই আগ্রহের কথা তুলে ধরেন। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সম্পর্ক, দেশের সামগ্রিক স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


বৈঠককালে স্থানীয় সরকার মন্ত্রী জোর দিয়ে বলেন, যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশাসনিক ভিত মজবুত রাখতে একটি স্বাধীন, জনবান্ধব ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার ভূমিকা অপরিসীম। তবে এই খাতকে শতভাগ সফল ও সময়োপযোগী করতে নিরবচ্ছিন্ন প্রশাসনিক সংস্কার, স্থানীয় প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক কারিগরি সহায়তা অত্যন্ত জরুরি। সে ক্ষেত্রে ইউরোপের অগ্রগামী ও সমৃদ্ধ দেশ হিসেবে নরওয়ের যে দীর্ঘ প্রাতিষ্ঠানিক সাফল্য ও অভিজ্ঞতা রয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে।


এ ছাড়া বৈঠকে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নারীদের সক্রিয় প্রতিনিধিত্ব ও স্বতঃস্ফূর্ত ভূমিকা নিশ্চিত করার গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। মন্ত্রী উল্লেখ করেন, সার্বিক নীতি-নির্ধারণ ও পরিকল্পনা বাস্তবায়নে নারীদের সমন্বিত অংশীদারত্ব নিশ্চিত করতে না পারলে সুশাসন ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। সে ক্ষেত্রে নরওয়ের উন্নয়ন মডেল আমাদের অনুপ্রেরণা জোগাতে পারে।


গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিলডেন, নরওয়েজিয়ান মিশনের রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর