ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,  ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজস্ব প্রযুক্তিতে চাঁদে অভিযানের মহাকাশযান তৈরি করল তুরস্ক মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা মেনে নেওয়া হবে না: জামায়াত আমির একদিনে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪ গুলশানসহ ঢাকার সব লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে হবে: হাবিব সন্ত্রাস দমনে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশাল অভিযান আগামী জুনের আগেই শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি নবম পে স্কেল চূড়ান্ত ধাপে: প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে প্রাইজবন্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সঞ্চয়কারীরা, এক বছরে বিক্রি কমল ২১%

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক শিক্ষায় যেতে হবে: হাবিব


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৬:০৬ পিএম

স্টাফ রিপোর্টার 

সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ বলেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন নয়। এমন শিক্ষা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করবে, আত্মনির্ভর হতে সাহায্য করবে এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করবে।

তিনি বলেন, শুধু মেধা দিয়ে জাতীয় সক্ষমতা তৈরি হয় না। মেধাকে গবেষণায়, গবেষণাকে উদ্ভাবনে, উদ্ভাবনকে উদ্যোগে এবং উদ্যোগকে কর্মসংস্থানে রূপ দিতে হবে।

শিক্ষার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে হাবিব বলেন, শিক্ষকদের শুধু সরকারের অধীন কর্মচারী হিসেবে নয়, জাতি গড়ার কারিগর হিসেবে দেখতে চায় সরকার। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পরিকল্পনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাবিবুর রশিদ বলেন, শিক্ষাব্যবস্থার পুনর্গঠন সময়ের দাবি। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকারের প্রথম বাজেটে শিক্ষায় বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। কঠোর পরিশ্রম, ধৈর্য, সাহস, চেষ্টা ও সততার সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানে ছাত্রছাত্রীদের উন্নয়ন, আর ছাত্রছাত্রীদের উন্নয়ন মানেই আগামী বাংলাদেশের উন্নয়ন। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করছে সরকার।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর