ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান সন্দেহভাজন তুহিনের পুরোনো অপকর্ম ফাঁস অপ্রতিম হত্যার বিচার রামিসার মতো দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক পলাতকরী অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার ও স্বীকারোক্তি, দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৭ : বিপুল বিস্ফোরক-মাদক উদ্ধার বোনের গায়ে হলুদের রাতে নিখোঁজ শাকিলের মরদেহ মিলল ভারত সীমান্তে আইফোন কাড়তেই কুবি শিক্ষকের ছেলেকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৭ : বিপুল বিস্ফোরক-মাদক উদ্ধার


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:১০ পিএম

রাজধানী ঢাকায় অপরাধ দমন, মাদক নির্মূল ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে মোট ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের আইনের আওতায় আনা হয়। অভিযানকালে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গানপাউডার, ককটেল প্রস্তুতের সরঞ্জাম, মাদকদ্রব্য, দুটি ইয়াবা তৈরির মেশিন এবং দেশীয় নানা অস্ত্রশস্ত্র। এর পাশাপাশি পুলিশ দুজন অপহৃত ও জিম্মি ভিকটিমকেও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অলআউট এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা পুলিশের সমন্বিত অভিযানে এই আসামিদের গ্রেপ্তার করা হয়। এলাকাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁওয়ে ৭৯ জন, মতিঝিলে ৬৩ জন, ওয়ারীতে ৫৭ জন, রমনায় ৫২ জন, উত্তরায় ৪৫ জন, লালবাগে ৪৩ জন, গুলশানে ৪১ জন এবং ডিবি বা গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ৫৫টি পৃথক মামলা রুজু করা হয়েছে।


ঝটিকা অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মারাত্মক সব বিস্ফোরক দ্রব্য ও হামলা চালানোর সরঞ্জাম জব্দ করেন। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম মারাত্মক গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরো, ১০ টুকরো কস্টেপ, ১০৪টি নতুন পেরেক এবং বিস্ফোরিত ককটেলের আংশিক অংশ। পাশাপাশি অপরাধকর্মে ব্যবহারের উদ্দেশ্যে রাখা একটি প্রাইভেটকার, তিনটি ধারালো চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ১৪টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন ও একটি নাইলনের রশি বাজেয়াপ্ত করা হয়েছে।


কেবল বিস্ফোরক ও অস্ত্রই নয়, অপরাধীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ড্রাগ উপকরণের সন্ধান মিলেছে। তল্লাশিতে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা বড়ি, ২১ গ্রাম হেরোইন এবং ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মহানগরীর একটি গোপন ডেরায় অভিযান চালিয়ে দুটি ইয়াবা তৈরির স্বয়ংক্রিয় মেশিন এবং ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করেছে পুলিশ। সেখানে আরও পাওয়া গেছে ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল বিষাক্ত রং, ৩৫০টি ফাঁকা বোতল এবং ইয়াবা তৈরির জন্য প্রক্রিয়াজাত করা ১ হাজার ৫০০ গ্রাম কেমিক্যাল মিশ্রণ।


এ সম্পর্কিত আরো খবর