ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান সন্দেহভাজন তুহিনের পুরোনো অপকর্ম ফাঁস অপ্রতিম হত্যার বিচার রামিসার মতো দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক পলাতকরী অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার ও স্বীকারোক্তি, দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৭ : বিপুল বিস্ফোরক-মাদক উদ্ধার বোনের গায়ে হলুদের রাতে নিখোঁজ শাকিলের মরদেহ মিলল ভারত সীমান্তে আইফোন কাড়তেই কুবি শিক্ষকের ছেলেকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার ও স্বীকারোক্তি, দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:১৮ পিএম

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার মর্মান্তিক ঘটনার রহস্য উন্মোচন করে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চারজনই পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোমহর্ষক এই ঘটনার সার্বিক তদন্ত অত্যন্ত দ্রু সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল এবং রামিসা হত্যা মামলার মতো অল্প সময়ে বিচারকাজ শেষ করতে সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে বলেও আশ্বস্ত করেন তিনি।


রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা কিশোর অপ্রতিম হত্যা মামলার অগ্রগতি ও আইনি পদক্ষেপ সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কুমিল্লায় নিষ্পাপ শিশু অপ্রতিমের সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই নজিরবিহীন অপরাধে সারাদেশের মানুষ চরমভাবে মর্মাহত ও ব্যথিত হয়েছেন। ১৩ বছর বয়সী ওই কিশোর নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। মর্মান্তিক এই খবরটি পাওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারত্ব ও তৎপরতার সাথে মূল ঘাতকদের ধরতে অভিযান শুরু করে।


তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধারের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন সব আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রথম দফায় ৩ জন এবং পরবর্তীতে আজ আরও ১ জনসহ মোট চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত চার আসামিই পুলিশের কাছে নিজ নিজ অপরাধ এবং হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে।


আসামিদের বয়স ও পরিচয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, আটককৃতদের বয়স নিয়ে কিছু আইনি যাচাই-বাছাই চলছে। আসামিদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গভীরভাবে পরীক্ষা করে প্রকৃত বয়স নিশ্চিত করা হচ্ছে, যাতে আইনি প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা তৈরি না হয়।


হত্যাকাণ্ডের মূল কারণ ও আলামত জব্দের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, যে মোবাইল ফোনটি কেন্দ্র করে এই নৃশংস অপরাধের পরিকল্পনা করা হয়েছিল, সেই কাঙ্ক্ষিত আইফোনটি পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এটি উদ্ধার করা হয়েছে মূল সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতেই নিহতের মুঠোফোনসহ অপরাধের সাথে সম্পর্কিত অপরাপর আলামত ও গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণাদি জব্দ করা হয়েছে।


পুলিশের দ্রুত কার্যকর ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ সবাইকে গ্রেফতার করে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইতোমধ্যে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং আজ তাকে দাফন করা হয়েছে। বর্তমানে আলামতের প্রয়োজনীয় ফরেনসিক অ্যানালাইসিস সম্পন্ন করা হচ্ছে এবং গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার আইনি পদক্ষেপ চলমান রয়েছে।


সংবাদ সম্মেলনের শেষভাগে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ প্রকাশ করেন, রামিসা হত্যা মামলায় যেভাবে নজিরবিহীন সংক্ষিপ্ত সময়ে বিচার কার্যক্রম শেষ করা হয়েছিল, অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তকারী সংস্থা দ্রুততম সময়ে সব আইনি আনুষ্ঠানিকতা শেষে আদালতে চার্জশিট জমা দেবে এবং বিচার বিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করবে বলে তিনি বিশ্বাস করেন।


এ সম্পর্কিত আরো খবর