ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,  ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধান সন্দেহভাজন তুহিনের পুরোনো অপকর্ম ফাঁস অপ্রতিম হত্যার বিচার রামিসার মতো দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী গাজীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ঘাতক পলাতকরী অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার ও স্বীকারোক্তি, দ্রুত বিচারের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৭ : বিপুল বিস্ফোরক-মাদক উদ্ধার বোনের গায়ে হলুদের রাতে নিখোঁজ শাকিলের মরদেহ মিলল ভারত সীমান্তে আইফোন কাড়তেই কুবি শিক্ষকের ছেলেকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪ নুরজাহান ভিলায় শেষবারের মতো অপ্রতিম,কান্নায় ভেঙে পড়লেন মা-বাবা রাজধানীতে নাশকতার প্রস্তুতি: মগবাজারে আওয়ামী লীগের দুই নেতা আটক

বোনের গায়ে হলুদের রাতে নিখোঁজ শাকিলের মরদেহ মিলল ভারত সীমান্তে


  • আপলোড সময় : রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৪:০০ পিএম

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক নিখোঁজ বাংলাদেশি কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিখোঁজের দীর্ঘ তিন দিন পর আন্তর্জাতিক সীমারেখা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় সীমান্তজুড়ে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শাকিল আখাউড়া উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। স্বজনদের আকুলতা ও দিনভর মাইকিংয়ের পর সীমান্তের কাঁটাতারের পাশ থেকে আসা হৃদয়বিদারক এই সংবাদে পরিবারটিতে এখন শোকের মাতম চলছে।


পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় কিশোর শাকিল। তার বাবা মালু মিয়া জানান, বুধবার রাতে বাড়িতে শাকিলের বোনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। আনন্দ-উৎসব শেষে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শাকিল ঘরে ফিরে তার মায়ের পাশে ঘুমাতে যায়। তবে ঘুমানোর কিছু সময় পরই সে নিঃশব্দে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এরপর সে আর ঘরে ফিরে আসেনি। দীর্ঘ সময় অতিবাহিত হলেও শাকিল না ফেরায় পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় পড়েন এবং সম্ভাব্য সব স্থানে সন্ধান শুরু করেন। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে আশপাশের এলাকাগুলোতে মাইকিং করেও তার কোনো হদিস মেলেনি। শাকিল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল বলে জানান তার বাবা। তবে সে কীভাবে একা বাড়ি থেকে বের হয়ে দূরবর্তী সীমান্ত এলাকায় পৌঁছাল, তা স্বজনদের বোধগম্য হচ্ছে না।


পরবর্তীতে শনিবার সন্ধ্যার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আখাউড়া-ত্রিপুরা অংশের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমার নেতৃত্বে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। সীমান্ত এলাকায় লাশ পাওয়ার তথ্য পেয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান। শনিবার সন্ধ্যায় বিজিবির মাধ্যমে খবর পেয়ে শাকিলের বাবা মালু মিয়া নিজে সীমান্তে গিয়ে ছেলের নিথর দেহ শনাক্ত করেন।


লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সীমান্ত এলাকায় গভীর রাত হয়ে যায়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন। শেষ পর্যন্ত শনিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।


এ বিষয়ে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, মানসিকভাবে অসুস্থ কিশোর শাকিল কীভাবে সীমান্ত এলাকায় গেল এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সীমান্তের কাঁটাতারের খুব কাছে মরদেহ পাওয়ায় বিএসএফ সেটি উদ্ধার করে নিয়ে গেছে। বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগের পর সিদ্ধান্ত হয়েছে যে, ময়নাতদন্তের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার বিকেলের মধ্যে মরদেহ আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর