ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করল সরকার নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে সব ধরনের জ্বালানি তেলের দাম সহধর্মিণীকে নিয়ে টয়োটার প্রথম ঐতিহাসিক গাড়িতে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফলে জনস্বাস্থ্য দপ্তরের সামনেই ময়লার ভাগাড় রিজভী অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন: গোলাম পরওয়ার ঠাকুরগাঁওয়ে ভোট জালিয়াতি ও হানাহানিহীন নির্বাচন হয়েছে: রিজভী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬৬ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে ধানের শীষ টোকিওতে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বাংলাদেশ বিনিয়োগের জন্য উন্মুক্ত: ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক


  • আপলোড সময় : শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৮:৪৩ এএম

ওয়াল স্ট্রিটের শীর্ষ বিনিয়োগকারী ও বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ও উন্মুক্ত বিনিয়োগ গন্তব্য হিসেবে জোরালোভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জেপিমরগান আয়োজিত এক বিশেষ গোলটেবিল বৈঠকে দেশের অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করেন তিনি।

 

স্থানীয় সময় গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে বৈশ্বিক বিনিয়োগ খাতের নামী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। ব্ল্যাকরক, পিমকো, টিপিজি, জেন স্ট্রিট, ম্যাককোয়ারি, গোল্ডেনট্রি অ্যাসেট ম্যানেজমেন্ট এবং মেটলাইফসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রাইভেট-ক্যাপিটাল ও অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই মতবিনিময় সভায় যোগ দেন। এই আয়োজনের ঠিক আগে জেপিমরগান চেজের সহ-সভাপতি এবং কনজ্যুমার অ্যান্ড কমিউনিটি ব্যাংকিংয়ের প্রধান নির্বাহী ট্রয় রোরবগের সঙ্গে প্রধানমন্ত্রী একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেন।

 

জেপিমরগানের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এই উচ্চপর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশে মূলধন প্রবাহকে গতিশীল করা, আর্থিক বাজারের আধুনিকায়ন ও বিকাশ, বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, পণ্যের বিশ্ববাজার মূল্যবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। বর্তমান সরকারের ব্যবসাবান্ধব নীতি ও বিনিয়োগবান্ধব পরিবেশের কথা শুনে বিনিয়োগকারীরাও আগ্রহ প্রকাশ করেছেন।

 

এই গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থসংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অন্যদিকে, জেপিমরগানের পক্ষে ট্রয় রোরবগের পাশাপাশি পাবলিক সেক্টর গ্রুপের বৈশ্বিক প্রধান মাশা গ্লুখোভস্কি এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্ল ইয়ে উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর