ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

সমালোচনায় কান না দিয়ে নতুন ছকে দল সাজাচ্ছেন আনচেলত্তি


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ১১:৩৩ এএম

ক্রীড়া ডেস্ক

ফুটবল মানেই অনুরাগীদের অবিরাম তুলনা আর চুলচেরা হিসাব-নিকাশ। ব্রাজিল জাতীয় ফুটবল দলের বর্তমান পারফরম্যান্স ও কৌশল নিয়ে চারদিকে চলছে তীব্র আলোচনা-ালোচনা। সেলেসাওদের সত্তরের বিশ্বকাপজয়ী কিংবদন্তি তোস্তাও ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম 'ফোলহা ডি সাও পাওলো'-তে লেখা নিজের কলামে স্পেনের লুইস দে লা ফুয়েন্তে এবং কার্লো আনচেলত্তির কোচিং দর্শন নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্লাব ফুটবলের অন্যতম সফল ও অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি গত বছরের জুনে ব্রাজিলের ডাগআউটের দায়িত্ব নেওয়ার পর থেকেই সমর্থকদের প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু মাঠের খেলায় তার কাঙ্ক্ষিত প্রতিফলন দেখা যাচ্ছে না।

 

বিশ্বকাপের শেষ ষোলো থেকে হতাশাজনক বিদায় নেওয়ার পর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল সেলেসাওরা। কিন্তু নরওয়ে বা ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের হারের ক্ষত পুরোপুরি শুকানোর আগেই অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ড্র করে কোনোমতে মান রক্ষা করে দলটি। দলের রক্ষণভাগ, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে সমন্বয়হীনতা এখন চরম রূপ নিয়েছে। একসময়ের নান্দনিক ও ছন্দময় সাম্বা ফুটবল যেন হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। আর এই বেহাল দশা কাটিয়ে দলকে সঠিক পথে ফেরানোর দায়িত্বে থাকা কোচ আনচেলত্তির কণ্ঠে বারবার শোনা যাচ্ছে কেবল ধৈর্যের বাণী।

 

সমালোচকদের তীব্র তোপের মুখেও অবশ্য নিজের অবস্থানে সম্পূর্ণ অনড় রয়েছেন আনচেলত্তি। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পারফরম্যান্স ও দল নিয়ে চারপাশের নেতিবাচক সমালোচনা তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় বিন্দুমাত্র প্রভাব ফেলে না। কোচ হিসেবে তাকে সবসময়ই শিরোপা জেতার ও জয়ের চাপে থাকতে হয়। ফলে এসব সমালোচনাকে তিনি গায়ে মাখছেন না।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের এই ম্যাচে দলের একাদশে অন্তত সাতটি বড় পরিবর্তন আসার জোরালো সম্ভাবনা রয়েছে। অনুশীলনে খেলোয়াড়দের ট্যাকটিক্যাল মহড়া দেখে স্পষ্ট ধারণা পাওয়া গেছে যে, বার্সেলোনায় হান্সি ফ্লিকের সফল কৌশল অনুসরণ করে উইঙ্গার রাফিনিয়াকে সেন্ট্রাল ফরোয়ার্ড বা ৯ নম্বর পজিশনে খেলাতে পারেন আনচেলত্তি। এছাড়া প্রচলিত কৌশল বদলে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজানোর পাশাপাশি হাই-প্রেসিং ফুটবলের ওপর


এ সম্পর্কিত আরো খবর