ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত


  • আপলোড সময় : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬ সময় : ৯:৫২ এএম

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে গেছে জামালপুর ও ময়মনসিংহ অঞ্চল। ময়মনসিংহ শহরের বাইপাস সড়কে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার ৭ জন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চার সদস্যসহ তিনজন নারী, তিনজন পুরুষ এবং একটি শিশু রয়েছে।

 

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে নগরীর দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকার রহমতপুর বাইপাস সড়কে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বেপরোয়া বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতর থাকা সকল যাত্রী প্রাণ হারান।

 

নিহত সাতজনেরই পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এর মধ্যে একই পরিবারের চারজন হলেন—জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের ৭০ বছর বয়সী রাশিদা বেগম, তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), নাতনি মর্জিনা আক্তার (২৫) এবং পাঁচ বছরের শিশু মিনান। গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করা মোফাজ্জল হোসেন পরিবারের সদস্যদের নিয়ে ওই পথেই যাচ্ছিলেন। এ ছাড়া নিহত অপর তিনজন হলেন অটোরিকশাচালক মো. সুজন আলী (৪৪), এবং জামালপুর সদর উপজেলার বাদেচান্দি গ্রামের বাসিন্দা আকরাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগম (৩৯)।

 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে পরিচয় শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ রেকার দিয়ে সেটি জব্দ করে। তবে ঘটনার পর থেকেই বাসের চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটকের চেষ্টা চলছে।

 

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। অতিরিক্ত গতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন হোসেন জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি দেখতে পান। এই বাইপাস সড়কে দিন দিন যানবাহনের চাপ ও দুর্ঘটনা বাড়ায় সড়কটি চার লেনে উন্নীত করার পাশাপাশি চালকদের আরও বেশি সচেতন হওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


এ সম্পর্কিত আরো খবর