ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত


  • আপলোড সময় : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৫০ পিএম

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’ এই অত্যন্ত সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা এবং পেশাগত নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়।


সোমবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য ও সুসজ্জিত র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে একটি আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মু. খালিদ হোসাইনের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।


আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম সাঈদ এবং আইসিটি অফিসার মো. ইউসুফুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই, গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসাইন, কালারাজা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন এবং গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।


সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের অপরিসীম অবদান ও ত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, একটি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার মূল কারিগর হলেন শিক্ষকরা, অথচ বাস্তব ক্ষেত্রে তাঁদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং প্রাপ্য অধিকার নিশ্চিতকরণে এখনও বিভিন্ন অন্তরায় ও চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। শিক্ষাক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো দূর করে শিক্ষকদের জীবনমান উন্নত করা এবং মেধার সঠিক মূল্যায়ন করার ওপর বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন। গলাচিপার এই শিক্ষক সমাবেশে বক্তাদের বক্তব্যে শিক্ষক সমাজের নায্য অধিকার আদায়ের পাশাপাশি একটি মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।


এ সম্পর্কিত আরো খবর