ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

গলাচিপায় আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং চালু


  • আপলোড সময় : সোমবার ০৫ অক্টোবর, ২০২৬ সময় : ৫:০৭ পিএম

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের অর্থনৈতিক গতিশীলতা ও বাণিজ্যিক লেনদেনকে আরও সহজতর করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডাচ-বাংলা ব্যাংকের নতুন একটি এজেন্ট ব্যাংকিং শাখা। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের ব্যস্ততম কর্মকার পট্টি রোডে এক আড়ম্বরপূর্ণ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শাখাটির শুভ উদ্বোধন করা হয়। আধুনিক ও আস্থার ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই নতুন শাখাটি চালু করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং ব্যাংকিং খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গলাচিপা জুয়েলারি সমিতির সভাপতি অসীম কর্মকার-এর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, গজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন এবং গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত। আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, উপকূলীয় এই জনপদের মানুষের ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন লেনদেনকে আরও নিরাপদ ও গতিশীল করতে ডাচ-বাংলা ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংকের পটুয়াখালী রিজিওনাল ম্যানেজার বজলুর রশীদ, গলাচিপা ডাচ-বাংলা ব্যাংকের উপশাখা ম্যানেজার সুজয় কুমার দাস এবং গলাচিপা ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম। বক্তারা জানান, সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন থেকে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া ও উত্তোলনসহ সব ধরনের আধুনিক ব্যাংকিং সুবিধা এই শাখা থেকে গ্রহণ করতে পারবেন। ব্যাংকিং ব্যবস্থাপনার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ীদের উন্নতি এবং নতুন এই এজেন্ট ব্যাংকিং শাখার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সম্পর্কিত আরো খবর