ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

সাবেক সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা ও দেবাশীষ গ্রেপ্তার


  • আপলোড সময় : সোমবার ১২ অক্টোবর, ২০২৬ সময় : ১০:৩০ এএম

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য এক অভিযানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

 

গতকাল রোববার (১১ অক্টোবর ২০২৬) গভীর রাতে রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম সাবেক লেফটেন্যান্ট কাজী গুলশান আরার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডিবি প্রধান জানান, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগসাজশের সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। কোন নির্দিষ্ট মামলায় তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

 

 


এ সম্পর্কিত আরো খবর