ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,  ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র সংস্কারে সৎ কর্মকর্তা পদায়ন ও স্বতন্ত্র দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব ক্ষমতার কেন্দ্র থেকে আন্দোলন সরাতে মোদি সরকারের নতুন পদক্ষেপ ড. ইউনূসকে হেনস্তা ও অপপ্রচারের তীব্র নিন্দা সাবেক ১২ উপদেষ্টার মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন করল নেটফ্লিক্স রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: রিমি ও সুজনের জামিন নামঞ্জুর যুক্তরাষ্ট্রে অনভিপ্রেত ঘটনার পরও সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ড. ইউনূস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় গভীর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস আরামকো ও রিয়াদ বিমানবন্দরে হামলার হুমকি, এলাকা ছাড়ার আহ্বান হুথিদের

১ হাজার গোল থেকে মাত্র ১৯ গোল দূরে ৪১ বছর বয়সী রোনালদো


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২৮ এএম

মাঠের বাইরে নানা বিতর্ক চললেও মাঠে নিজের ধার অব্যাহত রেখেছেন ক্রিশ্চিয়ান রোনালদো। পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আসা এবং সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়ার পর ক্লাবের জার্সিতে ঠিকই গোলের দেখা পেয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগে উজবেকিস্তানের ক্লাব নেফৎচি ফারগোনার বিপক্ষে চোখধাঁধানো গোল করে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টার।

 

কিং বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে উজবেক ক্লাব নেফৎচি ফারগোনাকে ৩-১ গোলে পরাজিত করেছে আল নাসর। প্রথম ম্যাচে আল আইনের কাছে ৪-০ গোলে হারের পর এটি চলতি টুর্নামেন্টে সৌদি ক্লাবটির প্রথম জয়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ৩০তম মিনিটে এগিয়ে যায় তারা। নাওয়াফ বৌশালের নিখুঁত পাস থেকে বল পেয়ে ফারগোনার গোলকিপার বোতিরালি এরগাশেভকে পরাস্ত করে চমৎকার গোলটি করেন অ্যাঞ্জেলো। তবে এর আগে ১৫তম মিনিটে পেশির চোটের কারণে মাঠ ছাড়তে হয় উইঙ্গার কিংসলে কোমানকে।

 

প্রথমার্ধের শেষ দিকে দলের ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। আইমান ইয়াহিয়ার বাড়ানো বল নিখুঁত শটে জালে জড়ান তিনি। এটি ছিল পেশাদার ক্যারিয়ারে ৪১ বছর বয়সী রোনালদোর ৯৮১তম গোল, যা তাঁকে ১ হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক থেকে মাত্র ১৯ গোল দূরে নিয়ে এসেছে। দ্বিতীয়ার্ধে আলিশার ওদিলোভের গোলে ব্যবধান কমায় নেফৎচি ফারগোনা। তবে শেষ দিকে আনভারজো গোফুরোভের আত্মঘাতী গোলে ৩-১ ব্যবধানের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

 

জাতীয় দলের বিরতিতে কোচ ও বোর্ডের সঙ্গে মনোমালিন্যের জেরে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প ছাড়ায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। তবে জাতীয় দলের এই চরম বিতর্কের প্রভাব ক্লাব ফুটবলে পড়তে দেননি রোনালদো; বরং টানা দ্বিতীয় ম্যাচে গোল করে দলকে জেতানোর পাশাপাশি এগিয়ে চলেছেন নিজের ঐতিহাসিক ১ হাজার গোলের লক্ষ্যের দিকে।

 


এ সম্পর্কিত আরো খবর