ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

ভূগর্ভস্থ মেট্রো রেল: চলতি মাসেই ৪ স্টেশনে ইউটিলিটি স্থানান্তর শুরু


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ অক্টোবর, ২০২৬ সময় : ১০:২৬ এএম

রাজধানীবাসীর স্বপ্নের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেলের নির্মাণকাজে আসছে বড় ধরনের অগ্রগতি। এমআরটি লাইন-১ প্রকল্পের আওতায় কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত চারটি গুরুত্বপূর্ণ ভূগর্ভস্থ স্টেশনে ইউটিলিটি সেবা স্থানান্তরের কাজ চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। চুক্তি প্যাকেজ-৩-এর অধীনে কমলাপুর, রাজারবাগ, মালিবাগ ও রামপুরা স্টেশনে এই স্থানান্তর কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

 

ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (এমআরটি লাইন-১) প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দিন খান জানান, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত এই ভূগর্ভস্থ রুটের নিরাপত্তা ও নির্মাণ গতি বাড়াতে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে চুক্তি প্যাকেজ-৪-এর আওতায় নতুনবাজার, উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে ইউটিলিটি স্থানান্তরের কাজ ইতিমধ্যেই পুরোদমে চলছে, যা শুরু হয়েছিল ২০২৫ সালের জানুয়ারি মাসে।

 

প্রকল্পের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, প্যাকেজ-৬-এর আওতায় বিমানবন্দর, টার্মিনাল-৩ ও খিলক্ষেত স্টেশনে এবং প্যাকেজ-৫-এর আওতায় নর্দা স্টেশনে সেবা লাইন স্থানান্তরের কাজ সফলভাবে শেষ হয়েছে। এমআরটি লাইন-১ প্রকল্পের মোট ১২টি ভূগর্ভস্থ স্টেশনের সীমানায় ছড়িয়ে থাকা নানা গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন সরিয়ে একটি সুনির্দিষ্ট ‘ইউটিলিটি কমন করিডরে’ নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে যুক্ত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড। পাশাপাশি নির্মাণকাজের সময় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সার্বিক সমন্বয় করা হচ্ছে।

 

প্রকল্প কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে ইউটিলিটি স্থানান্তরের যাবতীয় কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রবিশেষে কিছু কার্যক্রম পরবর্তী বছরের অক্টোবর বা নভেম্বর পর্যন্ত গড়ায় সম্ভাবনা রয়েছে।

 

উল্লেখ্য, ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি দেশের প্রথম ভূগর্ভস্থ এই মেট্রো রেলের নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হয়। এই মেগা প্রকল্পের অধীনে দুটি মূল রুট নির্মিত হচ্ছে। এর মধ্যে ১৯ দশমিক ৮৭২ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ বিমানবন্দর রুটে থাকবে ১২টি পাতাল স্টেশন, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত করবে। অন্য রুটটি হলো ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুট, যেখানে সাতটি উড়াল ও দুটি ভূগর্ভস্থ স্টেশন থাকবে এবং এটি নতুনবাজার থেকে পূর্বাচলকে যুক্ত করবে।

 

ইতোমধ্যেই প্রকল্পের ডিপো নির্মাণের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ মৌজায় বিস্তৃত জমির ভূমি উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এই মেগা প্রকল্প চালু হলে রাজধানী ঢাকার পরিবহন ব্যবস্থার কার্যক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের যানজট নিরসনে নতুন যুগ উন্মোচিত হবে।


এ সম্পর্কিত আরো খবর