ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

প্রেমের টানে মাদারীপুরে চীনের যুবক, মুসলিম হয়ে করতে চান বিয়ে


  • আপলোড সময় : শনিবার ১৭ অক্টোবর, ২০২৬ সময় : ৬:১৩ পিএম

রাজীব বিশ্বাস, মাদারীপুর প্রতিনিধিঃ

অচেনা-অজানা দুইজনের পরিচয় মাত্র কয়েক মাসের। হাজার হাজার মাইল পেরিয়ে চায়না থেকে প্রেমিকার বাড়ি বাংলাদেশে চীনা যুবক। পাড়ামহল্লায় শুরু হয় হৈচৈ। চায়না যুবককে একনজর দেখতে ভীড় জমায় শত শত মানুষ। অস্বাভাবিক মনে হলেও এমন ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে।

জানা যায়, চার মাস আগে চাপাতলী গ্রামের মোস্তফা বেপারীর কলেজ পড়–য়া মেয়ে হাফিজা আক্তারের সাথে ‘ওয়াল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিং’-এর। পরে নিয়মিত দুজনের চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্টতা। প্রথমে বন্ধুত্ব, পরে হয় প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ১৫ অক্টোবর চায়না থেকে রাজধানী ঢাকার হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে যুবক। পরে হাফিজার আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রেমিকার বোনের বাসায় ওঠে সে। পরদিন মেয়েটির গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় তাকে। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা। তবুও ভালবাসার টানে ছুটে আসা প্রেমিকের এই গল্প হার মানিয়েছে সিনেমাকেও।


খবর পেয়ে হাফিজার বাড়িতে যান থানা পুলিশ ও প্রশাসন। চলছে কাগজপত্র যাছাই-বাছাই। পরিপূর্ণ তথ্য সঠিক থাকলে শিগগিরই মেয়েটিকে বিয়ে করতে আগ্রহী চীনা যুবক। হতে চান মুসলিমও। পরে বৌ নিয়ে নিজ দেশে ফেরার কথা জানান প্রেমিক। কৃষক মোস্তফা বেপারীর ৬ ছেলে-মেয়ের মধ্যে হাফিজা ৪র্থ। এদিকে চীনের একটি ওয়ার্কশপের দোকানে ওয়াং এরলিং কাজ করেন বলে জানিয়েছেন তিনি।

হাফিজা আক্তার বলেন, ওয়াং এরলিং-এর ছবি দেখে আমার ভাল লাগে। পরে দুজনের প্রেম হয়। পরিবারের সম্মতিতেই আমরা দুজনে বিয়ে করতে চাই। ওয়াং এরলিং বলেছে আমাকে চায়না নিয়ে যাবে। আমিও সেখানে যেতে আগ্রহী।

চীনা যুবক ওয়াং এরলিং বলেন, ‘আমার মুসলিম হতে আপত্তি নেই। আমি আসার আগে আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। বিয়ে করে বৌ নিয়েই নিজ দেশে ফিরতে চাই।’


হাফিজা আক্তারের বাবা মোস্তফা বেপারী বলেন, ‘আমার মেয়ে যেখানে সুখে থাকবে, আমি সেখানেই ওর বিয়ে দিবো। যা কিছু হবে সব সামাজিকতা রক্ষা করেই হবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা যুবক আসার খবরে মেয়েটির বাড়িতে যায় পুলিশ। ছেলেটি চায়না থেকে এসেছে কিনা তার পাসপোর্ট ও তথ্য যাচাই-বাছাই করা হয়। চীনা যুবককে কলেজ পড়–য়া মেয়ে বিয়ে করবে কিনা সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।


এ সম্পর্কিত আরো খবর