ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

ফজরের পর এখন আর ঝাড়ু দিতে দেখা যায় না: প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৫৩ পিএম

সরকার গঠনের শুরুর দিকে ফজরের নামাজের পর বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা গেলেও এখন আর সেই তৎপরতা তেমন চোখে পড়ছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ ও উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।


প্রধানমন্ত্রী বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, ইদানীং বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে গেলে দেশকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।


তারেক রহমান বলেন, সরকারের বিরোধিতা অবশ্যই করা যাবে। তবে সেই বিরোধিতা হতে হবে গঠনমূলক। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিরোধী দল যদি স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করে দেয়, তাহলে তা মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারির শামিল হবে।


তিনি আরও বলেন, জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন—দেশের মানুষ যেন সুশিক্ষা পায় এবং দেশের পরিবেশ ভালো থাকে। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


উল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরদিন নিজের নির্বাচনী এলাকায় ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে মিরপুরের সড়ক পরিষ্কারের কাজে অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


সে সময় সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, দলের নেতাকর্মীরা প্রতিদিন ওই এলাকায় পরিচ্ছন্নতার কাজে অংশ নেবেন। তবে বর্তমানে এ ধরনের কার্যক্রম আগের মতো চোখে পড়ছে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ সম্পর্কিত আরো খবর