ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৭:৩৪ পিএম

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের নীতিপ্রণেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এক বহর সফরসঙ্গী হিসেবে সাথে থাকছেন।

প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে যাঁরা রয়েছেন:

ডা. জুবাইদা রহমান — প্রধানমন্ত্রীর সহধর্মিণী

আমির খসরু মাহমুদ চৌধুরী — অর্থমন্ত্রী

রাশেদ আল মাহমুদ তিতুমীর — অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

হুমায়ুন কবির — পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

রেহান আসিফ আসাদ — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

আশিক চৌধুরী — চেয়ারম্যান, ইনভেস্ট বাংলাদেশ

মো. শাকিরুল ইসলাম খান — প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও মিডিয়া টিম

সফরের মূল কর্মসূচি ও সম্ভাব্য চুক্তি:

দ্বিপক্ষীয় এই সফরে মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এ ছাড়া তিনি ‘জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে’ মূল বক্তব্য প্রদান করবেন এবং জাপানের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরসূচি অনুযায়ী জাইকা (JICA), জেট্রো (JETRO), জেবিআইসি (JBIC) এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রধানদের সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠক নির্ধারিত রয়েছে। পাশাপাশি তিনি টোকিও ও পার্শ্ববর্তী অঞ্চলের এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, ইউনিক্লোর (Uniqlo) সদর দপ্তর এবং টয়োটার (Toyota) প্রস্তুতকারী কারখানা পরিদর্শন করবেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ একাধিক ক্ষেত্রে নতুন সমঝোতা স্মারক (MoU) ও চুক্তির ঘোষণা আসতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (EPA) দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) বৃদ্ধি ও বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই সফরের মূল লক্ষ্য।

 


এ সম্পর্কিত আরো খবর