ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী তিন নিরাপত্তারক্ষীসহ অপহৃত কালাতের রাজপুত্র শাহজাদা আহমেদজাই 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দ নিষিদ্ধের ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী পরীক্ষকের সামনে পুরুষরা কম ব্যথা অনুভব করেন: নতুন গবেষণা উইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক! কাঁদুনে গ্যাসে ফরাসি বিক্ষোভকারীর মৃত্যু, পুলিশের বিরুদ্ধে মামলা নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ, দাবি বিরোধী নেতা আইজেনকোটের ফেনারবাখচেকে হারিয়ে ইউরোলিগে ভ্যালেন্সিয়ার দুর্দান্ত জয়

আগামী ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ সময় : ৪:০১ পিএম

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারা দেশে সব ধরনের বাণিজ্যিক ও তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ছুটির তালিকার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতের সার্বিক লেনদেন কার্যক্রম একদিনের জন্য স্থগিত থাকবে।


আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গতকাল ২৬ অক্টোবর এ সংক্রান্ত একটি অফিসিয়াল সার্কুলার লেটার জারি করে দেশের সমস্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।


বাংলাদেশ ব্যাংকের জারি করা ওই সার্কুলার লেটারে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনের আলোকে সরকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারি এই সাধারণ ছুটির সিদ্ধান্তের আলোকেই ওই দিন বাংলাদেশে কার্যরত সমস্ত সরকারি, বেসরকারি ও বিদেশি তফসিলি ব্যাংকের সব ধরনের শাখার দাপ্তরিক কার্যক্রম ও লেনদেন সম্পূর্ণ বন্ধ রাখা হবে।


এ সম্পর্কিত আরো খবর