ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে টেকসই সহযোগিতার প্রস্তাব ডা. জুবাইদা রহমানের


  • আপলোড সময় : মঙ্গলবার ২৭ অক্টোবর, ২০২৬ সময় : ৫:১৭ পিএম

বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ককে এবার জনস্বাস্থ্য ও আধুনিক স্বাস্থ্য কূটনীতির নতুন দিগন্তে রূপান্তরের আহ্বান জানানো হয়েছে। দেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে জাপানের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবসেবামূলক সংস্থাসমূহের সক্রিয় সহযোগিতা এবং যৌথ প্রাতিষ্ঠানিক বিনিয়োগের গুরুত্ব তুলে ধরা হয়েছে।


বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


সেমিনারে বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সামাজিক সহায়তা কর্মসূচি ও ফ্যামিলি কার্ড চালুসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করছে সরকার।


স্বাস্থ্যকে নিজের পেশাগত ও ব্যক্তিগত আগ্রহের গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করে প্রখ্যাত চিকিৎসাবিদ ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা একটি উন্নত জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে। দুই দেশের দীর্ঘদিনের প্রযুক্তিগত অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান বিশ্বজনীন চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রচুর সুযোগ রয়েছে।


তিনি আরও বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা এবং তাদের মেধার পূর্ণ বিকাশ নিশ্চিত করতে বাংলাদেশ ও জাপান উভয় দেশই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে টেকসই সামাজিক ব্যবস্থা, শক্তিশালী অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং সহিংসতা, দারিদ্র্য ও অন্যান্য সম্ভাব্য ঝুঁকি থেকে প্রতিটি মানুষের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। বিশ্বব্যাপী আন্তঃসংযোগ বৃদ্ধির বর্তমান প্রেক্ষাপটে 'সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য অর্জনে স্বাস্থ্য কূটনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


বাংলাদেশে মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অবদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। নিজের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত স্বাস্থ্যনীতি বাস্তবায়ন, উন্নত স্বাস্থ্য গবেষণার অগ্রগতি এবং আধুনিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।


সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ফাউন্ডেশনটির কল্যাণমুখী কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বেশি সম্পদ ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জোর তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে পূর্ণ সমর্থন যোগাতে প্রস্তুত রয়েছে। উল্লিখিত আন্তর্জাতিক সেমিনারে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়াসহ বিশ্বের বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর