ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

ফারিয়ার ‘কন্যা’য় মেতে উঠল সবাই


ছবি : সংগৃহীত

  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:১১ পিএম

উৎসব মানেই নিত্য নতুন ছবি, আর তার সঙ্গে মন মাতানো কিছু গান। আসছে ঈদেও ব্যতিক্রম ঘটল না। মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর গান আসছে একে একে।


ইতোমধ্যে ঝড় তুলেছে শাকিব খান-ইধিকা পালের ‘বরবাদ’ ছবির থিম সং ‘দ্বিধা’। এবার দর্শক-শ্রোতাদের মেতে উঠতে দেখা গেল নুসরাত ফারিয়ার ‘জ্বীন ৩’ ছবির গান ‘কন্যা’। যেখানে অভিনেতা সজলের সঙ্গে নায়িকার নাচের ঝলকানি মন কেড়েছে সকলের।


‘কন্যা কন্যা, কন্যা রে, বলব মনের কথা শোননা রে’- এমন কথার গানের দৃশ্যায়নে উঠে এসেছে জাঁকজমক এক উৎসবের আবহ। যেখানে ফুটে উঠেছে নুসরাত ফারিয়ার ট্র্যাডিশনাল নানা সাজের অবতার। শাড়ি-গহনাতে নুসরাতের বাঙালিয়ানা নাচই মনে ধরেছে দর্শকের।


এছাড়া সজলও নানা রঙের পাঞ্জাবি-কুর্তাতে ফুটিয়ে তুলেছেন তার নাচের দক্ষতা। সব মিলিয়ে এই জুটিকে দেখে মুগ্ধতায় ভাসছেন দর্শক-শ্রোতারা।


‘জ্বীন ৩’ ছবির এই গানটি গত সোমবার সন্ধ্যায় মুক্তি পেতেই যেন ছড়িয়ে গেল ঈদের আবহ। নেটিজেনদের অনেকের মন্তব্য, ‘গানটি শুনে ঈদ ঈদ ভাব চলে এসেছে। এখন পর্যন্ত এটাই সেরা গান।’


রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। কণ্ঠের পাশাপাশি ‘কন্যা’র সুর সংগীতও করেছেন ইমরান। ইতোমধ্যে গানটি শুনে ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন তারকারাও। চিত্রনায়িকা মাহিয়া মাহি, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশারাও আছেন সেই তালিকায়। তাদের প্রায় সকলের মন্তব্যঘরে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে নুসরাত ফারিয়া, ইমরান মাহমুদুলদের।


এ সম্পর্কিত আরো খবর