ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্য সরকার নাকি আবার নির্বাচন? ইসরায়েলের সামনে এখন ৩টি পথ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন সভাপতি মনজুর মোরশেদ মামুন আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত

ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৪৯ পিএম

ঢাকার তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কোনো আগাম মন্তব্য করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত বা পোস্টমর্টেম প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুরো বিষয়টি নিশ্চিত হয়েই সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করবে।


আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। একাডেমি মাঠে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই)-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।


দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান প্রেক্ষাপট ও সরকারের পরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা। এর মাধ্যমে জনগণকে স্বস্তি প্রদান করা এবং দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।" আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে আরও কার্যকর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


পুলিশের অতীত ও বর্তমান কাঠামোগত সংস্কারের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত অগ্রগণ্য। তবে বিগত ফেসিবাদী সরকারের আমলে অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো আমাদের পুলিশ বাহিনীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছিল।" তিনি আরও বলেন, "সেই সময়ের ভঙ্গুর ও বিপর্যস্ত অবস্থা থেকে ক্রমাণয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পুলিশ আজকে এই সুশৃঙ্খল পর্যায়ে উন্নীত হয়েছে।"


উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) বিকালে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে সাবেক এই বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উদ্ধার করে। আজ সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি আনুষ্ঠানিকভাবে তথ্যটির সত্যতা নিশ্চিত করে জানায়, মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের লক্ষ্যে মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এ সম্পর্কিত আরো খবর