ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি ডাব মার্কার কাগজ নিয়ে কেন্দ্রে জামায়াত এজেন্টরা: ফয়সল আমীন

এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৪:৩০ পিএম

চলতি মাসের শুরুতেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বাজারে সংকট ও চড়া দামের মাঝেই সিলিন্ডারপ্রতি খরচ ও চার্জ আরও বাড়াতে ফের সংস্থাটির কাছে প্রস্তাব জমা দিয়েছেন বেসরকারি এলপিজি ব্যবসায়ীরা।


কোম্পানিগুলোর প্রস্তাবে প্রতি কেজি এলপিজির মজুত, বোতলজাতকরণ, ঋণ ও অর্থায়ন ব্যয়, খুচরা বিক্রেতার কমিশন এবং প্রাতিষ্ঠানিক মুনাফা বাড়ানোর দাবি করা হয়েছে। ব্যবসায়ীদের এসব দাবি মেনে নেওয়া হলে বর্তমানে নির্ধারিত ১,৮৩৭ টাকার সিলিন্ডারের দাম এক লাফেই আরও ৩০০ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। বেসরকারি এলপিজি অপারেটরদের সংগঠন ‘লোয়াব’ (LOAB)-এর যুক্তি, পরিচালন ও আমদানি খরচ বৃদ্ধির কারণেই এই সমন্বয় প্রয়োজন, অন্যথায় সরবরাহ ব্যাহত হতে পারে।


তবে সাধারণ গ্রাহক ও স্থানীয় পরিবেশকেরা ব্যবসায়ীদের এমন অযৌক্তিক দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির মতে, বারবার গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষ ব্যবহার ছেড়ে দিতে বাধ্য হবে। অন্যদিকে, ভোক্তাধিকার সংস্থা ক্যাব (CAB) বিইআরসির এই গণশুনানিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে তা বর্জন করেছে। ক্যাবের অভিযোগ, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বিইআরসি আমদানিকারকদের সুবিধা করে দিচ্ছে এবং ভোক্তার অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর