ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসামি হাজিরা ডিজিটাল করতে পারলে যুগান্তকারী পরিবর্তন হবে: আইনমন্ত্রী ময়নাতদন্ত ছাড়া তাহসিফের মৃত্যু নিয়ে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এটি সুইসাইড নয়, পরিকল্পিত হত্যাঃ পাইলট তাহসিফের বাবার বিস্ফোরক তথ্য পুলিশ বাহিনীকে দক্ষ ও আধুনিক করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী এলপিজি সিলিন্ডারের দাম আরও ৩০০ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, তিন উপসচিবকে ওএসডি ৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত কাতারের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান সব ওয়াসা থেকে বোর্ড তুলে নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী কেন্দ্র থেকে নিবিড় মনিটরিং করা হচ্ছে ঠাকুরগাঁওয়ের ভোটগ্রহণ: সিইসি

৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬ সময় : ৪:২৭ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত সাত দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আগামী ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, মেলাটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্থানে আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ওই স্থানে সকল ধরনের মেলা আয়োজন স্থগিত ঘোষণা করায় জাতীয় পর্যায়ের এই মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে।


তবে রাজধানী ঢাকায় কেন্দ্রস্থলীয় মেলা স্থগিত করা হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত যুব মেলা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এ ছাড়া জাতীয় যুব দিবসের নির্ধারিত অন্যান্য আনুষ্ঠানিকতা, বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কর্মসূচিগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী উদযাপিত হবে।


এ সম্পর্কিত আরো খবর