ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,  ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুমার নামাজ শেষে আল-আকসা মসজিদের খতিবকে আটক করল ইসরায়েল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অস্ত্র ব্যবসা: লালমাইয়ে মূলহোতা আটক কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ড ফ্রান্সজুড়ে তীব্র বিক্ষোভের আশঙ্কা: ৭০ হাজার পুলিশ ও সাঁজোয়া যান মোতায়েন ইরাকে আর কোনো মার্কিন সৈন্য অবশিষ্ট নেই: প্রধানমন্ত্রী আল-জাইদি জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দু’দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সম্ভাব্য হামলা এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট গোপন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ: ওয়াশিংটনে সাবেক মার্কিন কর্মকর্তা আটক ইউক্রেনের ওলেশকিতে মানবিক যুদ্ধবিরতি, মধ্যস্থতায় মেলানিয়া ট্রাম্প হরমুজে অক্টোবরেই ২৮টি বাণিজ্যিক জাহাজে হামলা, ঝুঁকিতে বিশ্ব বাণিজ্য

পিএইচপি দুর্বলতায় বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি

সম্ভাব্য হামলা এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট


  • আপলোড সময় : শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ সময় : ১২:১০ পিএম

বিশ্বজুড়ে লাখ লাখ ওয়েবসাইটের নিরাপত্তা ও সুরক্ষাব্যবস্থা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে ইন্টারনেট প্রযুক্তিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা বা ত্রুটি শনাক্ত হওয়ার পর। এসব জটিল দুর্বলতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যে কোনো মুহূর্তে বড় ধরনের সাইবার হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা। এমন উদ্ভূত সংকটময় ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের সাইবার হামলা এড়াতে আগাম ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

ইন্টারনেট বিশ্বে তথ্য ও ওয়েবসাইট তৈরিতে সর্বাধিক ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা হলো পিএইচপি (হাইপারটেক্সট প্রি-প্রসেসর)। বিশ্বজুড়ে পরিচালিত নেটওয়ার্কের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটই এই নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষার ওপর ভিত্তি করে নির্মিত। সম্প্রতি পিএইচপির মূল কোডিংয়ে দুটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি উদঘাটিত হওয়ায় বিশ্বব্যাপী লাখ লাখ ওয়েবসাইটের সুরক্ষা হুমকির মুখে পড়েছে। এই আন্তর্জাতিক সাইবার ঝুঁকির ঢেউ এসে লেগেছে বাংলাদেশেও। যার ধারাবাহিকতায় যে কোনো অনাকাঙ্ক্ষিত তথ্য চুরি বা হ্যাকিং এড়াতে দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক তাদের পোর্টালটি সাময়িকভাবে নিষ্ক্রিয় বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান নিশ্চিত করেছেন যে, পিএইচপি প্রযুক্তির সাম্প্রতিক এই বৈশ্বিক সুরক্ষাজটিলতার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক আগেই আঁচ করতে পেরেছিল। তিনি জানান, কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ডিজিটাল ডেটা বাজায়েপ্ত হওয়া এড়াতে আগাম সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িক বন্ধ করা হয়েছে। একই সাথে সাইবার নিরাপত্তার মূল দিকগুলো নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটটি পুনরায় চালু করতে তাদের দক্ষ আইটি টিম নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

 

প্রযুক্তি বিশেষজ্ঞ ও অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফটওয়্যার প্রকৌশলী সুমিত সাহা মনে করেন, পিএইচপির বর্তমান দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা অত্যন্ত ভয়াবহ সাইবার আক্রমণ চালাতে সক্ষম। তিনি ব্যাখ্যা করে বলেন, কোনো প্রোগ্রামিং স্ক্রিপ্টের সুযোগ নিয়ে যদি ওয়েবসাইটের মেমোরির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যায়, তবে সেখান থেকে সরাসরি ভেতরের মূল ডেটাবেজ পর্যন্ত পৌঁছে যাওয়া সম্ভব। যে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যারের প্রাণ হলো এর মূল ডেটা বা তথ্য। সাইবার অপরাধীরা সাধারণত সেই ডেটাকেই মূল লক্ষ্য বানায়, যা হাতছাড়া হলে পুরো প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থার নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। তবে সমস্যা শনাক্ত হওয়ার পরই নির্মাতা প্রতিষ্ঠান থেকে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা প্যাচ বা সুরক্ষা হালনাগাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।

 

এদিকে দেশে থাকা প্রায় ৩৬ হাজার সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে নিয়োজিত রয়েছে ‘বাংলাদেশ সাইবার সুরক্ষা এজেন্সি’। সংস্থাটির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, অধিকাংশ সরকারি সাইট সরাসরি পিএইচপি-নির্ভর না হওয়ায় এই মুহূর্তে বড় ধরনের কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। তবে দেশের যে সমস্ত ব্যাংক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট পিএইচপি প্রযুক্তির ওপর গড়ে উঠেছে, তাদের নিয়মিত সহায়তা করা হচ্ছে এবং জরুরি সিকিউরিটি প্যাচ হালনাগাদ করার প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর