ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,  ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিড গান ও ডোপ টেস্ট বন্ধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফন ঠেকানো নিয়ে যা বললেন তাসনিম জারা টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে আজহারীর দীর্ঘ স্ট্যাটাস, সুশাসনের আহ্বান দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭ গুলশানে কিংফিশারে মধ্যরাতের হানা: বিপুল অবৈধ মদ জব্দ মাদ্রাসায় শিশু নির্যাতন উদ্বেগজনক: ৯ মাসে শিকার ১০৯ শিশু পারমাণবিক অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: এলাকা ছাড়তে বহিরাগতদের কঠোর নির্দেশ

দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক


  • আপলোড সময় : রবিবার ২৫ অক্টোবর, ২০২৬ সময় : ৮:১১ পিএম

ব্যাংকিং খাতে লেনদেনে বর্তমানে কোনো ধরনের ঝুঁকি নেই বলে স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি নিশ্চিত করেছেন যে, সাইবার হামলার গুজবের মুখে দেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের ওয়েবসাইট হ্যাক বা সাইবার হামলার শিকার হয়নি।


রোববার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিফ হোসেন খান বলেন, “যেসব ব্যাংক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছিল, তারা প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা ও নিশ্চিতকরণ শেষে শিগগিরই তা আবার সচল করবে।”


বিশ্বব্যাপী পিএইচপি (PHP) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় গত গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছিল। তবে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল ৮টা থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট পুনরায় খুলে দেওয়া হয়েছে। বন্ধ থাকার এই সময়টিতেও দেশের ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং (এমএফএস) সেবা সম্পূর্ণ স্বাভাবিক ছিল এবং গ্রাহকদের লেনদেনে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।


কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, মূলত ওয়েবসাইটের কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না, তা গভীরভাবে পরীক্ষা করার জন্যই এই সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্বব্যাপী সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়ার পর বিশ্বজুড়েই সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। গত বুধবার ত্রুটি ধরা পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতা হিসেবে তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখে। এরপর বিশ্বজুড়ে লাখ লাখ হ্যাকিংয়ের অপচেষ্টা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।



এ সম্পর্কিত আরো খবর