ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,  ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিড গান ও ডোপ টেস্ট বন্ধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফন ঠেকানো নিয়ে যা বললেন তাসনিম জারা টঙ্গীর মাদ্রাসার ঘটনা নিয়ে আজহারীর দীর্ঘ স্ট্যাটাস, সুশাসনের আহ্বান দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭ গুলশানে কিংফিশারে মধ্যরাতের হানা: বিপুল অবৈধ মদ জব্দ মাদ্রাসায় শিশু নির্যাতন উদ্বেগজনক: ৯ মাসে শিকার ১০৯ শিশু পারমাণবিক অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: এলাকা ছাড়তে বহিরাগতদের কঠোর নির্দেশ

দক্ষিণ আফ্রিকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭


  • আপলোড সময় : সোমবার ২৬ অক্টোবর, ২০২৬ সময় : ১১:২৪ এএম

উন্নত জীবনের আশা ও পরিবারের মুখে হাসি ফোটাতে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো বাংলাদেশি প্রবাসী মো. রুবেলসহ সাতজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ ও পূর্ব কেপ প্রদেশে সংঘটিত পৃথক দুটি দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে, যা প্রবাসী পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম ইএনসিএ ও এসএবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার দুপুরের পর দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে ফেরার পথে দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকের হাইওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল। এই আকস্মিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সঙ্গে গাড়িতে থাকা অপর এক বাংলাদেশি প্রবাসী আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

 

নিহত মো. রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। জীবিকার অন্বেষণে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনি তার ফুফাতো ভাই আমির হোসেনের দোকানে কাজ করছিলেন। দোকানের মালিক ছুটিতে দেশে থাকায় সম্প্রতি গাড়ি চালানো শিখে দোকান পরিচালনার কাজে যুক্ত হয়েছিলেন রুবেল। তার এমন আকস্মিক মৃত্যুতে নোয়াখালীর নিজ গ্রামে শোকের মাতম চলছে; দেশে তার স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ মা ও ছোট ভাই রয়েছে।

 

অন্যদিকে, ঠিক একই দিনে দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে ঘটে আরেকটি নৃশংস দুর্ঘটনা। স্থানীয় সময় শনিবার সকালে একটি যাত্রীবাহী মিনিবাস ট্যাক্সি ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরবর্তীতে এর সঙ্গে আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এই মর্মান্তিক বহুযান সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় নারীর প্রাণহানি ঘটে এবং আরও অন্তত ছয়জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে গণমাধ্যমকে জানান, ১৬ জন যাত্রী নিয়ে মিনিবাসটি বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, চালকের অতিরিক্ত ক্লান্তি বা তন্দ্রাচ্ছন্নতা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিবিড় তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র:  ইএনসিএ ও এসএবিসি নিউজ


এ সম্পর্কিত আরো খবর