ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বর ‘ক’ শ্রেণিভুক্ত ছুটি ঘোষণা: আক্ষেপে চাকরিজীবীরা


  • আপলোড সময় : রবিবার ০১ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৪০ পিএম

প্রতিবছর ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ছুটির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে এই ছুটির ঘোষণায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি মন খারাপ করা বা দুঃসংবাদও রয়েছে।


চলতি বছর ৭ নভেম্বর পড়েছে শনিবার, যা সাপ্তাহিক ছুটির দিন। ফলে সরকারি চাকরিজীবীরা এই সাধারণ ছুটির বাড়তি কোনো আনন্দ বা ছুটির সুবিধা ভোগ করতে পারছেন না, কারণ ছুটির দিনটি সাপ্তাহিক ছুটির সঙ্গেই মিলে গেছে।


এর আগে গত ৫ অক্টোবরের মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিবছর দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে।


এ সম্পর্কিত আরো খবর