ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ০২ নভেম্বর ২০২৬,  ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, বন্ধ হলো ২৬৪ পোশাক কারখানা শেকৃবির গবেষণাক্ষেত্র রক্ষায় মাঠ গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ শিক্ষার্থীদের শেকৃবি মাঠে মেলা নয়, সচিবালয় স্থানান্তর বাতিলের দাবিতে গেট ভাঙচুর মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতায় নিহত ৫ অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা অন্ধ্রপ্রদেশের দিকে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ই-রিকশার গতিসীমা ২৫ কিলোমিটার নির্ধারণ, ৮ জোনে ভাগ হচ্ছে ঢাকা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সামরিক মনোবল ভাঙন ও ট্রিলিয়ন ডলারের ঋণ: চরম সংকটে ইসরায়েল নির্বাচন শেষ হলেই ইরানে হামলার তাগিদ নেতানিয়াহুর, ট্রাম্পের নজর কূটনীতিতে

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


  • আপলোড সময় : সোমবার ০২ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৪৬ পিএম

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারকরণ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতি ও করণীয় বিষয়ে আয়োজিত এক বিশেষ উচ্চপর্যায়ের সভায় তিনি এ দিকনির্দেশনা প্রদান করেন।


প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসন শিপলু আয়োজিত এই সভার বিষয়ে তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের সকল ভূমিকম্পপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট ও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ও জীর্ণ পুরোনো ভবন দ্রুত শনাক্তকরণ, ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোরভাবে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনার প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সর্বনিম্নে নামিয়ে আনতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজউক, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার মধ্যে সার্বক্ষণিক ও কার্যকর সমন্বয় গড়ে তোলা অত্যন্ত জরুরি।


প্রধানমন্ত্রী আরও বলেন, সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনার কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক উদ্ধার সরঞ্জামের পর্যাপ্ততা বাড়ানো, উদ্ধারকর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে সর্বাত্মক সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। উক্ত গুরুত্বপূর্ণ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর