ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল


  • আপলোড সময় : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ সময় : ১০:০২ পিএম

ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তার আবহ। বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে বরাবরই প্রস্তুত রয়েছে ভারত। স্থগিত হওয়া কনস্যুলার সংলাপ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই স্পষ্ট করা হয়েছে।


ঢাকায় আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে শুক্রবার (১৩ ইন্ডিয়ান এক্সপ্রেস) সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। জবাবে তিনি জানান, দুই দেশের সুবিধাজনক ও পারস্পরিক সম্মত সময়ে এই সংলাপটি অনুষ্ঠিত হবে।


মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও স্পষ্ট করে বলেন, ভারত সর্বদা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। এই লক্ষ্য অর্জনে বাণিজ্য, রেলওয়ে ও পানি সম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ইতিমধ্যে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের মধ্যকার পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করতে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো এবং কারিগরি দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।


এদিকে সংবাদ সম্মেলনে ভারতের বাইরে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন গুঞ্জন এবং সাম্প্রতিক সময়ে একটি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করেন দুজন সাংবাদিক। তবে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান রণধীর জয়সওয়াল। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, এই বিষয়ে তার বলার মতো সুনির্দিষ্ট কিছু নেই। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



এ সম্পর্কিত আরো খবর