ঢাকা, বাংলাদেশ ।
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,  ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শর্টসার্কিট থেকে আগুন লাগেনি এমপি নুসরাতের বাড়িতে: পল্লী বিদ্যুৎ রক্তের দাগে লেখা শোকাবহ আমবাড়িয়া গণহত্যা দিবস আজ পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে ৭৪ সন্ত্রাসী নিহত হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান ইরানের হুমকিতে ভীত নই, ঘাঁটিতে আশ্রয় নিয়ে বললেন মার্কিন অর্থমন্ত্রী আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন আনসার জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্তে যৌথ টিম

আসামে বাস ও ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত


  • আপলোড সময় : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৪০ পিএম

ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ২৩টি তাজা প্রাণ। নিয়ন্ত্রনহীন গতির কারণে কনটেইনার ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী।


ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৩ নভেম্বর) আসামের বিখ্যাত কাজীরাঙ্গা সংলগ্ন রঙ্গাজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি কনটেইনার ট্রাকে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে মিনিবাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।


স্থানীয় পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ শুরু করে। গোলাঘাটের জ্যৈষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা বার্তাসংস্থা পিটিআইকে জানান, প্রাথমিক অবস্থায় সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও উদ্ধারকাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২৩ জনে দাঁড়িয়েছে। অতিরিক্ত গতি এবং নির্ধারিত গতিসীমা লঙ্ঘনের ফলেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।


দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আকস্মিক এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (সূত্র: এনডিটিভি)


এ সম্পর্কিত আরো খবর