ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনা পাচার: ফেঁসে গেলেন ভারতীয় উইং কমান্ডার ইরানে নতুন হামলার সম্ভাব্যতা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকটের বৈঠক ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে ৪৭৮ জন গ্রেপ্তার, শীর্ষে মিরপুর পরিচ্ছন্ন ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন আরও ৫ বছর বাড়ল জাকির নায়েকের প্রতিষ্ঠান আইআরএফের ওপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী চলে গেলেন বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু

প্রাচীন বন বাঁচাতে অভিনব পর্নোগ্রাফি ভিডিও বানাচ্ছে অস্ট্রেলিয়া


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৪:১৮ পিএম

প্রকৃতি রক্ষায় নানা উদ্যোগ বিশ্বজুড়ে দেখা গেলেও এবার বনের গাছ কাটা বন্ধ করতে সম্পূর্ণ ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর এক পথ বেছে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির তাসমানিয়ার প্রাচীন বন রক্ষার মহৎ উদ্দেশ্যে পর্নোগ্রাফি ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছেন এক শিল্পী। ‘অনলিফার্নস’ নামের এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরি করে সেখান থেকে প্রাপ্ত আয় বনকর্মী ও করাতকল মালিকদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক।


দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, হোবার্টের মিউজিয়াম অব ওল্ড অ্যান্ড নিউ আর্ট (মোনা)-এর প্রতিষ্ঠাতা ডেভিড ওয়ালশের স্ত্রী ও শিল্পী কির্শা কায়েচেল এই অভিনব উদ্যোগের মূল পরিকল্পনাকারী। এই প্রকল্পের আওতায় তাসমানিয়ার ব্যক্তিগত করাতকল ও বনের ভেতরে প্রাপ্তবয়স্কদের ভিডিও ধারণ করা হয়। ভিডিও প্রদর্শনী থেকে আসা অর্থ দিয়ে শ্রমিক ও বনকর্মীদের পারিশ্রমিক দেওয়া হয়, যাতে তারা গাছ কাটার পরিবর্তে প্রাচীন বনগুলো সংরক্ষণে কাজ করেন। কায়েচেলের মতে, পরিবেশবাদী প্রচারাভিযানগুলোতে প্রায়ই শ্রমিকদের স্বার্থকে উপেক্ষিত রাখা হয়, যা অবাস্তব। তাই কাঠশিল্পের সঙ্গে জড়িতদের বিকল্প আয়ের পথ করে দিয়েই বন রক্ষা করতে চান তিনি।


প্রকল্পের অংশ হিসেবে প্রায় বিশজন প্রাপ্তবয়স্ক বিনোদন নির্মাতা বা অনলিফ্যানস নির্মাতা তাসমানিয়ার বার্নিতে গিয়ে শুটিংয়ে অংশ নেন। পশুর পোশাক পরা অভিনয়শিল্পীদের নিয়ে বনের ভেতরে ধারণ করা এসব ভিডিওর পাশাপাশি একটি তথ্যচিত্র ও বইও প্রকাশ করা হয়েছে। তবে এই উদ্যোগের পক্ষে-বপক্ষে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কাঠশিল্পের সঙ্গে হাত মেলানোর কারণে পরিবেশবাদী গোষ্ঠীগুলো এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছে। ওয়াইল্ডারনেস সোসাইটি এবং বব ব্রাউন Foundation-এর মতো পরিবেশবাদী সংস্থাগুলো একে ‘কাঠ কাটার পক্ষের পরিকল্পনা’ বলে অভিহিত করেছে। তাদের মতে, এর মাধ্যমে বনের বিশাল একটি অংশ ধ্বংসের হাত থেকে রক্ষা পেলেও বাকি অংশ কাটার সুযোগ তৈরি হয়ে যাচ্ছে।


অন্যদিকে, সমালোচনার মুখেও নিজের অবস্থানে অটল রয়েছেন কির্শা কায়েচেল। তিনি দাবি করেছেন, প্রাচীন বনগুলোকে অক্ষত রাখা এবং করাতকলের মালিকদের লোকসানের হাত থেকে বাঁচানোর এটিই সবচেয়ে বাস্তবসম্মত ও স্বচ্ছ অর্থনৈতিক মডেল। সম্প্রতি মেলবোর্নে আয়োজিত এই চলচ্চিত্রের প্রিমিয়ারে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও পরিবেশ রক্ষার এই ব্যতিক্রমী উদ্যোগ বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


সূত্র: দ্য গার্ডিয়ান


এ সম্পর্কিত আরো খবর