ঢাকা, বাংলাদেশ ।
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,  ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নড়াইলে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাশড়ী


  • আপলোড সময় : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬ সময় : ৩:৫৭ পিএম

নড়াইল প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে নড়াইলে রফিকুল মফিজুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় এবি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাশড়ী ফুটবল দল। খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় নড়াইল সদর উপজেলার কড়োলা ইউনিয়নের আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবীর রবিউল ইসলাম রবি বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কার্তিক কুমার দাস, নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল, নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল ও সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব।

এ ছাড়া উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, সাবেক কৃষক দলের সভাপতি নবির হোসেন, নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহামুদুল হাসান সনি, সদস্যসচিব মামুন গাজীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ফাইনাল খেলায় বাশড়ী ফুটবল দল ৩-২ গোলে এবি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে এবি স্পোর্টিং ক্লাব। খেলা উপভোগ করতে মাঠে হাজারো নারী-পুরুষ দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী রবিউল ইসলাম রবি বিশ্বাসের সামাজিক কর্মকাণ্ডের বিষয়টিও স্থানীয়দের মধ্যে আলোচনায় উঠে আসে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও তিনি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছেন। অসুস্থ ও অসচ্ছল মানুষের চিকিৎসায় সহায়তা, অভাবী পরিবারের কাছে খাবার পৌঁছে দেওয়া এবং মসজিদ, মন্দির, স্কুল ও কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর সহযোগিতা রয়েছে।

এ ছাড়া শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তিনি ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান। এসব কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের অনেক বাসিন্দা তাঁকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন।

তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ইউনিয়নবাসীর বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি এবং দলের দুঃসময়ে দলের নেতাকর্মীদের জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি। দলের ঊর্ধ্বতন নেতারা যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত করেন, তাহলে আমি ইউনিয়নবাসীর উন্নয়নে কাজ করব।’

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত দর্শকেরা।


এ সম্পর্কিত আরো খবর