ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,  ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট বিক্রি নাকি উন্নয়ন: আসন্ন নির্বাচনে ভোটারদের সামনে কঠিন পরীক্ষা কুষ্টিয়ায় এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সোমবার জমা হবে তদন্ত প্রতিবেদন জিয়াউর রহমান হত্যা মামলার একমাত্র জীবিত আসামির বিচার শুরু নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হবে: প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে ১০৮ কিমি বর্ডার ফেন্সিং নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে নতুন ডিসি ও এসপি নিয়োগ দিল সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৮ জনের, মোট মৃত্যু ৪৯৯ না পারলে ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

তথ্য পাচার ও রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার


  • আপলোড সময় : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬ সময় : ১১:০৭ এএম

পুলিশ বাহিনীর ভেতর থেকেই গোপন ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে এবার রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর মামলায় গ্রেপ্তার হলেন চট্টগ্রামের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহের প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়, যা পুলিশ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন সাপেক্ষে শনিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি নথিভুক্ত করা হয়। মামলাটি দায়ের করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। মামলা দায়েরের পরপরই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট এবং পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন হাতে আসার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আটক করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, এসপি জাহাঙ্গীর আলম তার মুঠোফোন থেকে নিষিদ্ধ সংগঠনের এক নেতার কাছে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবা এদেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার...।’ মামলার এজাহারে এ ধরনের আরও বেশ কিছু রাষ্ট্রবিরোধী কথোপকথনের তথ্য উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, মোহাম্মদ জাহাংগীর আলম বাংলাদেশ পুলিশের ২৮তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। বর্তমানে স্পর্শকাতর এই মামলাটি স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানা গেছে। এর আগেও একই ধরনের রাষ্ট্রদ্রোহ এবং তথ্য পাচারের অভিযোগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর