ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

আমরা কিউবা বা ভেনেজুয়েলা নই, কঠোর হুশিয়ারি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৯:২০ এএম

মার্কিন আগ্রাসনের শিকার হতে আর বসে থাকবে না তেহরান। এবার শত্রুর সম্ভাব্য যেকোনো হামলার আশঙ্কার আগেই পাল্টা আক্রমণ চালানোর জোরালো ইঙ্গিত দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনীতির নামে কেবল সময়ক্ষেপণ করেছে এবং ইরান ভেনেজুয়েলা বা কিউবার মতো কোনো দুর্বল রাষ্ট্র নয় যে তাদের অবরুদ্ধ বা আত্মসমর্পণে বাধ্য করা যাবে। তেহরানের এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে।


ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজেম ঘারিবাবাদি এসব কথা বলেন। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, নতুন করে হামলা ও সামরিক চাপ সৃষ্টির নীল নকশা বাস্তবায়নের অংশ হিসেবেই কূটনীতিকে হাতিয়ার বানিয়ে সময় নষ্ট করছে যুক্তরাষ্ট্র। কাজেম স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “ইরান কিউবা নয় যে আপনারা চাইলেই অবরোধ করে রাখবেন। এটি ভেনেজুয়েলাও নয় যে জোর করে আত্মসমর্পণে বাধ্য করতে পারবেন।” মার্কিন সেনারা এখন পর্যন্ত আকাশ ও স্থলপথের অবরোধের মাধ্যমে তাদের কোনো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী বর্তমান পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তারা নতুন ও বর্ধিত রেঞ্জের ক্ষেপণাস্ত্র বা মিসাইল তৈরি করছে বলেও জানান তিনি।


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয় যে, ইরানের সঙ্গে এ মুহূর্তে তাদের সরাসরি কোনো যুদ্ধও চলছে না আবার পুরোপুরি শান্তিও বিরাজ করছে না। তবে ওয়াশিংটনের এই বক্তব্য জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন কাজেম ঘারিবাবাদি। আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী তারা মনে করেন ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব অর্থেই যুদ্ধের মধ্যে রয়েছে।


এদিকে গত রবিবার সকালে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ঘাঁটিতে আকস্মিক ড্রোন হামলা চালায় ইরান। বিপ্লবী গার্ডের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয় যে, ওই ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের রাডার ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। তবে বাহরাইন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ইরানের ছোড়া ড্রোনগুলো তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ইরানের এই নতুন ও আগ্রাসী কৌশল মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে।


সূত্র: ফার্স নিউজ।


এ সম্পর্কিত আরো খবর