ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির হুংকার: যোগ হলো তৃতীয় রণতরী


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৩২ এএম

ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য সংঘাতের চরম আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের জলসীমায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২-এর সাংবাদিক বারাক রেভিড এই তথ্য নিশ্চিত করেছেন। এই রণতরী যুক্ত হওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নজিরবিহীন এক উচ্চতায় পৌঁছেছে, যা নতুন কোনো বড় যুদ্ধের পদধ্বনি বলেই মনে করছেন বিশ্লেষকরা।


এই রণতরী আসার মাধ্যমে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমান, ২০ হাজার নাবিক এবং মেরিন সেনা অবস্থান করছেন, যা অত্যন্ত অস্বাভাবিক ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে একই সঙ্গে মার্কিনিদের তিনটি রণতরী অবস্থান করছিল, যা ২০০৩ সালের পর ছিল প্রথম ঘটনা।


ইউএসএস রুজভেল্টের আগে ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন এই অঞ্চলে মোতায়েন ছিল। এর সঙ্গে তিনটি টাস্কফোর্সও রয়েছে। ইরানের বিরুদ্ধে যখন পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছিল, তখন ইউএসএস আব্রাহাম লিংকন এসব কার্যক্রমে নেতৃত্ব দেয়। পরবর্তীতে যুদ্ধবিরতি ও পরিস্থিতি কিছুটা শান্ত হলে নাবিকদের অব্যাহতি দিতে অন্য রণতরী ও যুদ্ধজাহাজগুলো সেখানে নিয়ে আসা হয়।


গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে। টানা ৪০ দিন ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেই যুদ্ধবিরতি শেষ পর্যন্ত আর সফলতার মুখ দেখেনি। যদিও বর্তমানে উভয় পক্ষের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে, তবুও যেকোনো মুহূর্তে পরিস্থিতি আবার ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এমন এক ভঙ্গুর ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করল ইউএসএস রুজভেল্ট। এর আগে একাধিক প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তাতে সরাসরি অংশ নেবে এই রণতরী। ফলে মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।


সূত্র: এপি, এক্সিওস ও চ্যানেল-১২।


এ সম্পর্কিত আরো খবর