ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,  ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ ও মানবিক নাগরিক হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ নভেম্বরের মধ্যে হজের বর্ধিত কোটায় নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ নতুন উপজেলা ও থানা অনুমোদন হওয়ায় মোকামতলায় আনন্দের জোয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তুরামণির দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ, ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা গুনীজন সম্মাননা পদক ২০২৬-এ ভূষিত কবীরুল ইসলাম রতন শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে এসে বিয়ে করলেন চীনা যুবক হাবিপ্রবির আয়োজনে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হামের উপসর্গ নিয়ে একদিনে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৮২

সফলতার তিন দশকে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী


  • আপলোড সময় : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৫৭ এএম

আকাশজমিন প্রতিবেদক ॥

দিনাত জাহান মুন্নী, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। চাঁদপুরে জন্মনেয়া মুন্নীর পেশাগতভাবে গানের যাত্রা শুরম্ন হয়েছিলো ১৯৯৬ সালে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হবার মধ্যদিয়ে। ১৯৯৭ সালেই তিনি একজন প্রতিশ্রম্নতিশীল শিল্পী হিসেবে প্রথম পেস্ন-ব্যাক (সিনেমার গান) করেন। তার প্রকাশিত প্রথম আধুনিক গানের একক অ্যালবাম ‘প্রতীক্ষা’ প্রকাশিত হয় ২০০০ সালে। এই অ্যালবাম প্রকাশের অর্ধযুগ পর ‘আমি অপার হয়ে বসে আছি’ শিরোনামের আরো একটি অ্যালবাম প্রকাশিত হয়। এরপর মুন্নীর আরো বেশকিছু দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ করেন। যেমন- মন ছুঁয়ে যাও’, ‘চলো যাই অজানায়’,‘ফিরবো না আজ বাড়ি’।

 

 এছাড়াও বেশকিছু মিক্সড অ্যালবামেও গান গেয়েছেন। মুন্নীর কন্ঠে সিনেমায় গাওয়া সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে ‘সব কথা বলেনা হৃদয় কিছু কথা বুঝে নিতে হয়’, ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’। এছাড়াও তার কন্ঠে জনপ্রিয়তা পাওয়া সিনেমার গানের মধ্যে উলেস্নখযোগ্য হচ্ছে ‘তোমার সঙ্গে এক কাপ চা’. ‘সূর্য ডুবে গেলে’,‘ ভালোবাসায় নাও ভাসাইয়া’, ‘হাত বাড়িয়ে ছুঁইনা তোমায়’, ‘এক্সকিউজ মি’ ইত্যাদি। দিনাত জাহান মুন্নী মূলত শৈশব ও কৈশোরে সংগীতে অসামান্য কৃতিত্বের জন্য একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন এবং পরবর্তীতে আšত্মর্জাতিক পরিম-লেও বিশেষ সম্মাননা লাভ করেছেন।

 

জাতীয় শিশু-কিশোর পুরস্কার. গানের জন্য তিনি শৈশবে ও স্কুলজীবনে মোট পাঁচবার জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেন। ১৯৮৭ সালে জাতীয় পুরস্কার অর্জনের পর তিনি বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে পাঁচ হাজার টাকার বিশেষ পুরস্কার গ্রহণ করেন। মাত্র সাত বছর বয়সে চাঁদপুরে ‘কচি কাঁচার আসরে’ তাঁর গান শুনে মুগ্ধ হয়ে ঢাকা থেকে সংগঠক রোকনুজ্জামান খান (দাদা ভাই) তাঁকে অনেক উপহারসহ পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন। বাংলাদেশের সংগীতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর নিউইয়র্কে ফোবানার পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

দিনাত জাহান মুন্নী সংগীতশিল্পী হিসেবে সুপরিচিত হলেও টেলিভিশন উপস্থাপনাতেও তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মূলত পরিচালকদের অনুরোধে তিনি উপস্থাপনায় আসেন এবং পরবর্তীতে বিভিন্ন টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে নিয়মিত মুখ হয়ে ওঠেন। রাঙ্গা সকাল (মাছরাঙা টেলিভিশন) এটি তাঁর উপস্থাপনা জীবনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানগুলোর একটি। বিটিভিতেও একটি ম্যাগাজিন অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে তিনি দর্শকদের কাছে দারম্নণ প্রশংসিত হন। সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথচলা প্রসঙ্গে মুন্নী বলেন,‘ সঙ্গীত জীবনের দীর্ঘদিনের পথচলায় আমি বহু মানুষের সহযোগিতা, ভালোবাসা পেয়েছি।

 

তবে সবচেয়ে বড় অবদান আমার স্বামী কবির বকুলের। তার শতভাগ সহযোগিতা, অুনপ্রেরণার কারণেই আমি আজকের মুন্নী। আর আমার পরিবারের সাপোর্টতো ছিলোই। এছাড়া শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান আপা, শাহনাজ রহমতুলস্নাহ আপা, রম্ননা লায়লা আপা, সাবিনা ইয়ানমিন আপা’সহ আরো অনেক সিনিয়র কিংবদšত্মী শিল্পীদের অনুপ্রেরণা ছিলো।  দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় আমি আমার ক্যারিয়ারের শুরম্ন থেকেই সিক্ত হয়ে আসছি, এখনো সিক্ত হচ্ছি দেশে বিদেশে। মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার গানের বড় অনুপ্রেরণা।’

 

 


এ সম্পর্কিত আরো খবর