ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সাতক্ষীরায় তিনমাসে ৮ হত্যা, ৪৫ জনের অস্বাভাবিক মৃত্যু


গ্রাফিক্স : আকাশ জমিন

  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:২৬ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

চলতি বছরের প্রথম তিনমাসে সাতক্ষীরায় ৮টি হত্যাসহ ৪৫জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এরমধ্যে জানুয়ারি মাসে ১৮জন, ফেব্রুয়ারি মাসে ১৩ জন এবং চলতি মার্চ মাসের ২২ তারিখ পর্যন্ত ১৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।



সূত্রমতে, চলতি সালের জানুয়ারি মাসে ১৮জনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরমধ্যে হত্যা হয়েছেন ৪জন, সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন ০৯ জন, পানিতে ডুবে মারা গেছে ০২ জন, ছাদ থেকে পড়ে মারা গেছে ০১ জন, গাছ থেকে পড়ে ০১ জন এবং বিদ্যুৎস্পৃষ্টে ০১জন। এ মাসে পুলিশ একটি মরদেহ উদ্ধার করে।



সূত্রমতে, ফেব্রুয়ারি মাসে মোট ১৩ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এ মাসে হত্যার শিকার হয়েছেন ২জন, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন, আত্মহত্যা করেছেন ৩জন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২জন, পানিতে ডুবে মারা গেছে ০১জন, বিষাক্ত মদ পানে মৃত্যু ০১জন এবং ১জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

মার্চ মাসের ২২ তারিখ পর্যন্ত ১৪জনের অস্বাভাবিক মৃত্যৃ হয়েছে। এর মধ্যে হত্যার ঘটনা ঘটেছে ২টি। এছাড়া সড়ক দুর্ঘনায় ৩জন, পিলার ও দেওয়াল চাপায় ২জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে ২জন ও বিদ্যুৎ স্পৃষ্টে ০১জনের মৃত্যু হয়েছে। এ সময়ে পুলিশ ২টি মরদেহ উদ্ধার করে। এছাড়া বখাটের খপ্পরে পড়ে একজন স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এছাড়া ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, পাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মব ভায়োলেন্স, জবরদখলসহ মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ঘটেছে।

উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় জেলা পযার্য়ের এ্যাডভোকেসি সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।

সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ নাছির উদদীন ফরাজী। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর কেন্দ্রীয় সমন্বয়ক টিপু সুলতান, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মানবাধিকার কর্মী মাধব দত্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজ্জাম্মেল হক, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, দুদক আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু, অধ্যক্ষ আশেক ই এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, জ্যোৎস্না দত্ত, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামাল, আলী নূর খান বাবুল, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই, সাংবাদিক এসএম শহীদুল ইসলাম, এসএম বিপ্লব, উন্নয়ন কর্মী শ্যামল দত্ত, লুইস রানা গাইন, মানবাধিকার কর্মী আবুল কালাম, আব্দুস সামাদ, শেখ আবুল কালাম, সালাউদ্দিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন। 


এ সম্পর্কিত আরো খবর