ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে মহাসড়কে নিষিদ্ধ আ: লীগের বিক্ষোভ মিছিল এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল পরিবর্তন ৩৩ হাজারের বেশি তাড়াশে পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও ইয়াবাসহ ৬ জন গ্রেফতার বৈঠকে কোনো শর্ত দেয়নি এনসিপি, এটি ছিল স্বাভাবিক মতবিনিময়: মাহদী আমিন শব্দচয়নে ব্যারিস্টার ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার তাগিদ দিলেন রাষ্ট্রপতি শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন সাভার-আশুলিয়ায় ৪৭ কারখানা বন্ধ, সংঘর্ষে আহত ৩ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে দিল্লিকে ঢাকার চিঠি বাইডেনের আমলে পাস হওয়া ব্যয় আইন অসাংবিধানিক ঘোষণা

গাজীপুরে মহাসড়কে নিষিদ্ধ আ: লীগের বিক্ষোভ মিছিল


  • আপলোড সময় : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬ সময় : ৫:৫৩ পিএম

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া বেশ কয়েকজনের হাতে জাতীয় পতাকা রয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীর হাতে লাঠিসোঁটা দেখা যাচ্ছে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশজুড়ে মিছিল করেন। হঠাৎ করে মহাসড়কে এমন মিছিলের কারণে সাময়িক সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে এবং আশপাশের যাত্রী ও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়।


জুলাই-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের প্রকাশ্য বিক্ষোভ মিছিলের ঘটনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।


এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মিছিলের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই এবং বিষয়টি তারা খোঁজ নিয়ে দেখছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছড়িয়ে পড়া ভিডিওর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এ সম্পর্কিত আরো খবর