ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি

ব্রিটিশ চিকিৎসকের নাম ভাঙিয়ে অপারেশন অতঃপর ...


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ৬:১৩ পিএম

ভারতের মধ্যপ্রদেশের একটি হাসপাতালে ভুয়া চিকিৎসকের অস্ত্রোপচারে সাতজনের মৃত্যু হয়েছে। দামোহ জেলার একটি মিশনারি হাসপাতালে এক মাসে সাতজনের মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়েছে। ইতোমধ্যে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন।

খবরে বলা হয়, অ্যান জন কিম নামে এক ব্যক্তি ওই মিশনারি হাসপাতালে চাকরি নেন এবং নিজেকে একজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন।

তদন্তে জানা গেছে, তার প্রকৃত নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। নিজেকে কার্ডিয়োলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন তিনি। গত কয়েক মাসে বেশ কয়েকটি অস্ত্রোপচার করেছেন তিনি। তাদের মধ্যে সাত জন রোগীর মৃত্যু হয়েছে। 

স্থানীয় শিশুসুরক্ষা কমিটির চেয়ারম্যান এ নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেছেন। তার দাবি, সরকারিভাবে সাত জনের মৃত্যুর কথা বলা হলেও ওই ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে আরও কয়েক জনের।

সংবাদ সংস্থা এএনআইকে শিশুসুরক্ষা কমিটির চেয়ারম্যান আইনজীবী দীপক তিওয়ারি বলেন, ‘বেশ কয়েক জন মানুষ আমার কাছে অভিযোগ করেছেন। তার পরেই আমরা তদন্ত শুরু করি। জানা যায়, যে ব্যক্তি ওখানে হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসা করছেন, তিনি ভুয়া চিকিৎসক। তার আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। আর যার নাম নিয়ে উনি চিকিৎসা করেছেন, সেই ব্যক্তি ইংল্যান্ডের।

অভিযুক্তের বিরুদ্ধে এর আগে একই অভিযোগ উঠেছিল হায়দরাবাদে। কিন্তু এর পর তিনি মধ্যপ্রদেশে গিয়ে ‘ডাক্তারি’ শুরু করেন।

জেলার পুলিশ সুপার অভিষেক তিওয়ারি এএনআই-কে বলেছেন, মিশনারি হাসপাতালে বেশ কয়েক জন রোগীমৃত্যুর তদন্ত চলছে। এক চিকিৎসকের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তদন্ত চলছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর