ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি

পিলখানার সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৫২ এএম

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। এ কর্মসূচি ঘিরে পিলখানার সামনে জিগাতলা বিজিবি ৪ নং গেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্য।

ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বিজিবি হেডকোয়ার্টারের ৪ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে আসাদের অবস্থান না নিতে অনুরোধ জানাতে দেখা যায়। রোববার এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা জিগাতলার আশপাশের অবস্থা নেন। চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে হয়েছে রায়টকার, জলকামান।

আন্দোলনে অংশ নেওয়া তারেক আজিজ নামে একজন ঢাকা পোস্টকে বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আহ্বান করেছি। আমাদের দাবি একটাই— ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, দাবি আদায়ের জন্য এসেছি।

জিগাতলায় উপস্থিত রমনার উপকমিশনার(ডিসি) মাসুদ আলম বলেন, এখানে জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় ও যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেজন্য বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবি সদস্য এবং সেনা সদস্যরাও রয়েছেন। আমরা অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তাদের মূল দাবিটি আমরা জানার চেষ্টা করছি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর