ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজনের মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ২:৪৩ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে পান্ত চন্দ্র বর্মন  (২০)  নামে এক ব্যক্তি  নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কের মুগদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত পান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামোদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷ জানা যায়, কটিয়াদী-মঠখোলা সড়কে মুগদিয়া এলাকায় ভোর রাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ পরে একজন লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ খবর পেয়ে নিহতের পারিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের লাশ সনাক্ত করেছে।

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।

কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে৷

আকাশজমিন/আর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর